পাহাড় - একাকীত্ব
০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাহাড়ের কোলে
প্রতিধ্বণিত হওয়া
ফ্যাকাশ ঘাস
এর কান্না
কান পেতে শোন
কী রহস্য বোনা ?
ছোট ছোট
গুল্মলতা গুলো
পাহাড় জয়ের
আনন্দে উদ্ভেলিত ।
মৃত্তিকারা
আকাশ ছোয়ার বাসনায়
তেড়েফুড়ে
সমতল ছেড়ে
দিগন্তের দিকে
হাত বাড়ায় ।
চূড়াগুলো
পারস্পারিক প্রতিযোগিতায় আচ্ছন্ন
একটু সতেজতার জন্য
হয়ে ওঠে বন্য ।
এক বুক কান্না সয়ে
ধরা দেয় ঝর্ণা হয়ে
কাটিয়ে রুক্ষতা
আনে সবুজের সখ্যতা ।
গড়ে্ তোলে
জনপদ
আকা বাকা
ধূলো পথ ।
একা
কুয়াশার চাদরে ঢাকা
সেই ধূসর গালিচায়
বুকসম দুঃখ নিয়ে
শুধুই হেটে যায়
নিঃসঙ্গ পথিক
ইতি উতি
খুজে ফিরে
জীবনের
ঠিক বেঠিক ।
সম্মুখে কেবল
মরণ নেশা
পিছনে কত স্মৃতি
ফেলে আসা ।
পাহাড় ডাকে
সেই একাকীত্বকে
শহুরে যাণ্ত্রিকতা
আর সব দুঃখকথা
ভুলে
বাচার সঙ্গী হতে ।
এই জনপদে
পাথর শপথে
যদি মিশে কেউ
প্রকৃতির সাথে
আত্মগোপণে
একা নির্জণে
গাছ, নদী আর
পাখিদের সনে ।
তবে নেবে তুলে
কোলে, পাজরটা খুলে
এক জীবনের
সব কষ্ট ভুলে
যত আর্তনাদ
নীরবে চেপে
নিজেকে দিবে
তাকেই সপে ।
তাই
ভয় নেই আর
একাকীত্ব
পাহাড়ই সত্য
পাথুরে পথ্য ।
ছবি : সংগৃহিত (ইন্টারনেট)

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুনগানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন