নীতুকথন-১১
২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীতু
কতদিন আকাশ দেখনা
বলতো ?
জানলার ফাকে আকাশটাকে
যতই আনো কাছে ডেকে
ভাবছ
তুমি সব দেখেছ ?
আকাশের পরিসীমা কি
এতটাই ছোট ?
মনের ঠিকানা তুমি
কতইবা ঘাটো ?
এক চিলতে আকাশ
আজো বাড়ায়
শুধুই দীর্ঘশ্বাস
কত স্মৃতির
ঘটেছে আজ ইতি
পোষ মানানো নিঃসঙ্গতা
আজ শুধুই চলার সারথি ।
শিশির মাড়িয়ে
ভেজা দূর্বাঘাসে
আজ কি একাই হাটো ?
বনমালিনীর মত নিয়ে
এক বুক ক্ষত ?
আর অবয়বটুকু
ফিকে করা
ঝাপসা বাতাসে
মৃদুমন্দ হেটে চলা
সবুজ পাতারা
আজো কি সঙ্গ দেয়
তোমায় ?
আগের মতই
হলে প্রয়োজন
দেবে কি তারা
দুঃস্বপ্নে অবগাহণ ?
যাণ্ত্রিকতার বেড়াজালে তুমি
আজ এতই উন্মত্তা ?
শিথিল হয়ে গেছে
সম্পর্কের বাধন সত্তা
জোনাক পোকার
আলো চুরি করে
মিটিমিটি জ্বলা
রাতের খুনে নির্জণতা
ভালবাসাময়
আপেক্ষিকতায় পায় পূর্ণতা ।
আবার হয়ত একদিন
আকাশটা কাদবে
তোমার কান্নায়
বাতাস থমকে যাবে
তোমার ভাবনায়
স্থির পৃথিবী ফিরে পাবে
হারানো বন্যতা
কেটে যাবে জীবনের
সমস্ত শূণ্যতা ।
আকাশ হাজির হবে
তোমার কাছে
তার পূর্ণ বিশালত্ব নিয়ে
জীবনের জয়গান গেয়ে ।
সেই সময়ের
কামনা রইল নীতু
আকাশ দেখার মাঝেই খুজো
ভালবাসার হেতু ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন