somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অব্যক্ত বেদনা (ছোট গল্প)

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...... শ্রাবনের মাঝামাঝি সময়, ব্রম্মপুত্রের বুক বেয়ে নৌকা করে রৌমারী থেকে চিলমারী হয়ে রংপুর যাচ্ছি।

বিশ্ববিদ্যালয় খুলেছে গত পরশু। আর বাড়িতে থাকা ঠিক হবে না। ঝুম ঝুম করে ঝরছে অঝোর বৃষ্টি। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বইছে ঝড়ো মাতাল হাওয়া। হাওয়ার তোড়ে ছাউনীর ভেতরেও পানির ছিটা এসে ভিজিয়ে দিয়ে যায়। এর চেয়ে মাচার উপর বসে ভিজে ভিজে যাওয়াই ভাল। তাই মাঝি যখন বলল -

'এ্যাংকা বিষ্টিত ভিজি যাইমেন তো বাবা' তখন পাত্তাই দিলাম না।

মিষ্টি মধুর বৃষ্টির ছোয়ায় বেশ ভালই লাগছে। পুরনো দিনের বর্নিল স্মৃতি গুলোর কথা মনে পড়ছে। বৃষ্টিতে সবাই হৈ-হুল্লোড় করে ছড়া কাটতাম-

বিষ্টি এল কাশ বনে
জাগল সাড়া ঘাস বনে,
বকের সারি কোথা রে
লুকিয়ে গেল বাঁশ বনে৷
----------
----------
গাঁয়ের নামটি হাটখোলা,
বিষ্টি বাদল দেয় দোলা,
রাখাল ছেলে মেঘ দেশে,
যায় দাঁড়িয়ে পথ-ভোলা । *

ছোটবেলায় নাসিম চাচার সংগে যখন রংপুরে যেতাম তখনও এভাবে ভিজেই যেতাম।

নাসিম চাচা বলত-
'তোর মাক বলিস নে যে বড় আব্বা ভিজি নিয়ে গেইছে, জর আইসলে পাছে অংপুর থাকি ওষুধ কিনি দিমো এলা।'
তার মতে একটু আকটু জ্বরের ভয়ে বৃষ্টিতে না ভেজা কাপুরুষের লক্ষন।

তিনি মানুষটাই এমন। প্রেশারের সমস্যার জন্য জোর করেও তাকে কোন ওষুধ খাওয়ানো যেত না।ওষুধের কথা বললে হাসতে হাসতে বলতেন-

' অংপুরের প্রিশার সেন্টারের বড় ডাকতর কইছে , সারা জেবন প্রিশারের ওষুধ খাওয়া নাইগবে। আরে মোর দাদা জেবনে কোনদিন কোন ওষুধে খায় নাই, তায় নব্বই বছর বয়সত তিন নাম্বার বিয়া কইরছে, সেই ব্যাটার নাতি মুই। আর মোকে কয় সারা জেবন ওষুধ খাইমেন। হাসিয়াই বাচংনা। '

দাওয়াত খেতে গেলে তিনি বেছে বেছে চর্বিযুক্ত মাংস খেতেন। আমরা যদি ডাক্তারের নিষেধের কথা বলতাম। তিনি বলতেন-

'ওই ডাকতরগোরে একে আলাপ, এটা খাবান নন , ওটা খাবান নন, নইলি কিন্তুক মরি যাইমেন। আরে এইগলে যদি খাবারে না পারি, তাইলে বাচি থাকি কি লাভ?'

ব্যায়াম করতে বললে তিনি বলতেন-

'দুইদিন বেশি বাচার জন্যি মুই বেগার খাইটপের পাবার নও'

কারো কোন পরামর্শই কানে নেননি তিনি।

তিল তিল করে নীরবে নিঃশেষিত হয়েছে তার জীবনীশক্তি। প্রেশারের অসুখটাই নাকি এমন , নীরবে বাসা বেধে হঠাৎই তছনছ করে দেয় পুরো দেহকে। তখন আর কিছুই করার থাকে না। ভাবতেই কষ্ট লাগে সেই স্বপ্নীল চোখ গুলো এখন ঘোলা হয়ে গেছে আঁধারের মায়াজালে। তার যৌবনদীপ্ত শরীরটা হয়ে গেছে স্থবির। প্রানবন্ত সেই মানুষটা আজ হাটতেও পারেন না।

পুরনো সেই রংগীন দিন গুলো চোখে ভাসে আর মনের অজান্তে গড়িয়ে পড়ে অশ্রুধারা। নিজেকে আর ধরে রাখা যায় না। বৃষ্টির জলের সাথে মিশে যায় চোখের নোনা প্রবাহ। বুকের অচেনা এক গোপন কুঠুরীতে লাগে অব্যক্ত বেদনা।

------------------------

*ছড়া- কবি ফররুখ আহমদ

(গল্পটি একটি সাস্থ্য সাময়িকীতে প্রকাশিত)
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×