ইউনিভার্সিটি পাশ করে বেশ কয়েক বছর আগে বেড়িয়ে যাওয়া কিছু ছাত্র ব্যাক্তিগত জীবনে প্রতিষ্ঠিত হয়ে একদিন তাদের প্রিয় শিক্ষকের বাসায় বেড়াতে এলো।
তাদের আলোচনার এক পর্যায়ে সবাই নিজ নিজ পেশাগত জীবনের ব্যস্ততা আর মানসিক চাপের কথা জানালো।
এক সময় সবাইকে অপেক্ষা করতে বলে প্রফেসর তাদের জন্যে কফি বানিয়ে আনতে গেলেন।
কিছুক্ষন পর তিনি একটি বড় কেটলিতে করে কফি ও একটা ট্রে-তে করে নানা ধরনের কাপ নিয়ে ফিরে এলেন,যেগুলোর কিছু ছিলো সস্তা,সাধারন আর কিছু ছিলো বেশ দামী ধরনের।
প্রফেসর তাদের নিজেদেরকে কাপ নিয়ে কফি ঢেলে নিতে বললেন।
... যখন তারা সবাই নিজেরা কফি ঢেলে নিলো তখন প্রফেসর তাদের বললেন,
"তোমরা লক্ষ্য করে দেখ সব দামী কাপগুলোই তোমরা নিয়ে নিয়েছো, এটাও লক্ষ্য করেছ কে কোনটা নিল। ট্রে-তে শুধু সস্তা আর সাধারন কাপগুলোই পড়ে আছে।
এই যে তোমরা সবসময় তোমরা নিজেদের জন্যে সবচেয়ে ভালটা চাও এটাই...তোমাদের জীবনের সমস্যা আর মানসিক চাপের কারন।"
জেনে রাখো "কাপ যত দামীই হোক তা কফির মধ্যে কোনো বাড়তি স্বাদ
যোগ করে না।" আসলে তোমরা আসলে যা চাচ্ছিলে তা হলো কফি,কাপগুলো নয়। তারপর স্যার বললেন,
স্রষ্টা আমাদের যা দিয়েছে তা হলো কফি আর আমরা এই কফিটা পান
করার জন্য বিভিন্ন দামি জিনিসের পিছনে ছুটছি আমরা যা আদৌ কি আমাদের খুব প্রয়োজন?।
গল্পের মোরালটা এমন হতে পারে, জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলি পেতে টাকা লাগেনা, আর বাদবাকী জিনিসগুলো আপনি যতো দামী ভাবছেন ততোটা দামী নয় আরও বেশী টাকা আপনার সব সমস্যার সমাধান কখনোই দেবে না।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



