somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজই যানুন, আগামীতে ক্ষ্মমতায় থাকছে কে ?

০৮ ই জুন, ২০১১ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজের অধীনে বিজলী ভোটের মাধ্যমে ১০ম জাতীয় সংসদ নির্বাচন করতেই হবে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা দূরে থাক অস্তিত্ব ধরেই টান পড়বে। বিডিআর বিদ্রোহের কারণে ক্ষুব্ধ সেনা বাহিনী দলটির বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবে। আর কে বলতে পারে তত্ত্বাবধায়ক সরকারটি ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকারের মতো ৯০ দিনের বেশি মেয়াদী হবে না?

এখন মুশকিল হলো দলীয় সরকারের অধীনে বিজলী ভোটের নির্বাচনে বিএনপিসহ বিরোধী দল অংশ গ্রহণ করবে না। আর এক তরফা নির্বাচন হলে নিশ্চিতভাবেই সুশীল-আর্মি-বিদেশী প্রভুদের অভ্যুত্থান ঘটবে।

খালেদা জিয়াকে ক্ষমতায় যেতে হলে সহানুভূতিশীল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনারের অধীনে সনাতনী ভোটের মাধ্যমে ১০ম জাতীয় সংসদ নির্বাচন সম্ভব করতে হবে। কিন্তু অস্তিত্বের জন্য ক্ষমতা ধরে রাখতে বাধ্য শেখ হাসিনা কোন ভাবেই খালেদা জিয়াকে এ সুযোগ দেবে না। ফলে খালেদাকে অবশ্য, অবশ্যই তীব্র আন্দোলনে নামতে হবে। কিন্তু এ ক্ষেত্রে তাকে জামায়াতসহ ইসলামী দলগুলোর সমর্থন নিতে হবে। আর সমর্থন নিলে তাদেরকে ক্ষমতার ভাগও দিতে হবে। তাদের ভাগ দিতে হবে এমন ক্ষমতা খালেদা জিয়া কোন ভাবেই নিকট ভবিষ্যতে আদায় করতে পারবে না। এর চেয়ে বেশি মুশকিল হলো যেই মাত্রার আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও বিজলী ভোট বাতিল করতে হবে। কিন্তু আওয়ামী লীগ বিনা বাধায় কোন আন্দোলনই মেনে নেবে না। রাজপথে থেকেই ওই আন্দোলন মোকাবেলা করবে। তাতে যা পরিস্থিতি তৈরি হবে তার অবশ্যাসম্ভী পার্শ্ব-প্রতিক্রিয়ায় সুশীল-আর্মি-বিদেশী প্রভুদের অভ্যুত্থান ঘটবে।

এখন প্রশ্ন ওঠতে পারে, সংসদ নির্বাচন নিয়ে যে অভ্যুত্থান শঙ্কা রয়েছে তার ব্যাপারে কি দুই নেত্রী বেখবর? মহাত্মা পাঠকবৃন্দ, নিশ্চিত থাকতে পারেন তারা বেখবর নন। কিন্তু তাদের আর কি করার আছে? যেভাবে দুনিয়ার সবাই রাজনীতি করে ক্ষমতার জন্য সেভাবেই তারাও রাজনীতি করেন ক্ষমতার জন্য। ফলে যা কিছু ঝুকি ও শঙ্কার ব্যাপার তা নিয়ে তারা ভাবিত হলেও ভীত নন। তারা হারজিতের সম্ভাবনা নিয়ে খেলে যাবেন। আমাদের অপেক্ষা করে দেখতে হবে এই খেলার ফলাফল কোন দিকে গড়ায়।



আলোচনাকে গড়িয়ে নেয়ার জন্য আমরা শুধু বলে রাখব, ১০ বছর মেয়াদী এক জাতীয় সরকারের কথা শুনতে পারা যায়। যার অংশীদার অবশ্য দুই নেত্রী ছাড়া সব রাজনৈতিক নেতৃবৃন্দই।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×