হেফাজতের সমাবেশের কল্পিত 'গনহত্যা'র প্রমানে ছাগুরা এতদিন অনেক কষ্ট করে মায়ানমার সহ বিভিন্ন দেশের মৃতদেহের কিংবা পুলিশি আক্রমনের ছবি এডিট করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছিল। কিন্তু এতে একটা অসুবিধা ছিল যে মায়ানমারের চৈনিক টাইপের চেহারার সাথে আমাদের দেশে চেহারা মেলানো কঠিন, আবার অন্যান্য দেশের লাশের কাপড়-চোপড় (বিশেষ করে দাড়ি, টুপি, পান্জবী ইত্যাদি না থাকায়) দিয়ে হেফাজতের কর্মীদের মত দেখান যায় না - তাই ফটোশপের কারিকুরি করতে হয় অনেক বেশি, যা ভীষন কষ্টকরও বটে ।
তবে আর চিন্তা নাই ! মিশরের জঘন্য ম্যাসাকারের পর ছাগুদের হাতে এখন ছবি বানানোর কাঁচামালের আর কোনও অভাব নাই ! মিশরীওদের চেহারাও আমাদের সাথে মেলানো খুব একটা কঠিন না ! তার উপর আবার মুসলিম ব্রাদারহুডের অনেক সদস্যই দাড়ি রাখেন এবং টুপি পরিহিত । সুতরাং, এদেরকে হেফাজতের মৃত কর্মী হিসেবে চালানো খুবই সোজা ! :!> :!>
তাই এটা অনুমান করা কঠিন না যে শীঘ্রই আসছে ছাগুদের নিত্য নতুন ছবি মালা - যেখানে শত শত লাশের ছবি দেখা যাবে আর বলে হবে মতিঝিলের অভিযানের প্রমাণ !
তবে একটা ছোট্ট সমস্যা আছে - মতিঝিলের অভিযান হয়েছিল রাতের বেলা, আর মিশরের অভিযান হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত । সুতরাং রাস্তায় পড়ে থাকা লাশের ছবিগুলাকে দিন থেকে কিভাবে রাত বানাবে তা একটা টেকনিক্যালি চ্যালেন্জিং কাজ ।
তাই অপেক্ষায় থাকুন....আর চোখ রাখুন 'বাশের কেল্লা' সহ সকল ছাগু পেজ ও ব্লগের পাতার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


