somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই রায় নিয়ে বিএনপি-জামাত প্রোপাগান্ডা মেশিনের নতুন ত্যানা প্যাঁচানো শুরু

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্য অপকর্ম বিডিআর হত্যাকান্ডের বিচার সম্পন্ন হলো । যদিও বাংলাদেশ সশস্র বাহিনীর উপর এরচেয়েও অনেক বড় আঘাত হয়েছে ৭৫-পরবর্তী সময়ে; এক জিয়াই তো সরকারী নথি অনুযায়ীই তিন বাহিনীর মোট ১,১৪৩ জন অফিসার-সৈনিক ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন, আর উনার সময়ে 'নিখোঁজ' অফিসার-সৈনিকের সংখ্য ৭,৫০০ এর কাছাকাছি; কিন্তু এ নিয়ে বিচার তো দুরের কথা কেউ কথাই বলে না ! বাংলাদেশের ইতিহাসে যে কয়টি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং জাতীর গতিপথ তছনছ করে ফেলা জঘন্য ঘটনার বিচার সম্পন্ন হয়েছে তার প্রতিটিই আওয়ামী লীগের আমলে সম্পন্ন করা - বংগবন্ধুর হত্যাকান্ড, জেলহত্যা, কর্ণেল তাহের হত্যা, যুদ্ধাপরাধ কয়েকটি উধাহরন । যদিও ম্যাডাম খালেদা জিয়া ২ বার পূর্ণমেয়াদে প্রধানমন্ত্রী থাকা সত্বেও অন্য কোন বিচার তো দুরের কথা এমনকি নিজের স্বামী হত্যারও বিচার করেন নি ! প্রথমবার ক্ষমতায় আসার পর জিয়া হত্যা মামলা শুরু করলেও এই হত্যাকান্ডে যখন ধীরে ধীরে বিএনপি'র সিনিয়ার কয়েকজন নেতার নাম আসা শুরু করে, তখন কি এক অদৃশ্য ইসারায় মামলাটি আবার হিমাগারে চলে যায় ! কারণ ম্যাডাম তো আবার পিছনের সব কথা ভুলে গিয়ে সবার সাথে মিলেমিশে থাকার আদর্শে বিশ্বাস করেন - তা সে নিজের স্বামীর হত্যাকারীই হোক আর জঘন্য যুদ্ধাপরাধীরাই হোক !

এই জঘন্য বিডিআর হত্যাকান্ড নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচুর মিথ্যাচার করা হয়েছে (যদিও কেউ বলে না যে রৌমারী সিমান্তযুদ্ধের প্রতিটি সৈনিক এমনকি অপারেশেন কমান্ডার' কেও খালেদা জিয়া'র দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরেই চাকরী থেকে সাসপেন্ড অথবা পানিশমেন্ট পোস্টিং কিংবা ডিমোশন করা হয়েছিল); বারবার বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকার এই হত্যাকান্ডের কোনও বিচার করবে না ইত্যাদি ইত্যাদি । কিন্তু আজ সকল প্রোপাগান্ডার উচিৎ জবাব হিসেবে আজকে বিচারের রায় ঘোষনা হল ! যদিও জানি এখন আবার নতুন ত্যানা প্যাঁচানো শুরু হবে - বিচার কেন এইরকম হলো না, কেন অমুক কে জড়াল, কেন তমুক কে আনল না, কেন এই করল না - সেই করল না, কেন স্বচ্ছ-আন্তর্জাতিক মানের-নিরপেক্ষ হলো না (যদিও যারা বলে তারা নিজেরাই জানে না 'স্বচ্ছ-আন্তর্জাতিক মানের-নিরপেক্ষ' মানে টা কী), হেন-তেন না না নতুন প্যাঁচাল এবং বাহানা, যা শুনে বাঘ এবং মেষ শাবকের সেই ঈশপের গল্পটাই মনে পড়ে যায়, যার শেষ উপদেশ ছিল - "দূর্জনের ছলের অভাব হয় না" ।
যাই হোক এই রায় নিয়ে এখন বিএনপি-জামাত প্রোপাগান্ডা মেশিনের নতুন ত্যানা প্যাঁচানো দেখার অপেক্ষায় থাকলাম ।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ফকির-দরবেশ কিংবা পীরে আমার আস্থা নেই, তবে...

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪


ব্যক্তিগত জীবনে আমি প্রথাগত ফকির-দরবেশ কিংবা পীর ধারনায় বিশ্বাস করি না। আমার ধারনা সৃষ্টিকর্তার সাথে মানুষের সম্পর্ক হওয়া উচিত ওয়ান টু ওয়ান, মানে সরাসরি সৃষ্টিকর্তা আর সৃষ্টির সম্পর্ক, মাঝখানে... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ও রাসূলের (সা.) অভিন্ন বুঝ এবং ইমাম শুরা ও আমিরের অভিন্ন বুঝ অভিন্ন ফিকাহ সঠিক ইসলাম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৪৪




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’... ...বাকিটুকু পড়ুন

হে পহেলা বৈশাখ।

লিখেছেন নাহল তরকারি, ১৩ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

পহেলা বৈশাখ আসলে আগের মত আনন্দ জাগে না। যখন ছোট ছিলাম, তখন খুব ভালো লাগতো। মনে করেন ইন্টার পাশ করার পর থেকে কোন উৎসবে তেমন আনন্দঘন মনে হয় না। পহেলা... ...বাকিটুকু পড়ুন

×