somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কেন মূল্যহীন?

১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯০৪ সালের ২ সেপ্টেম্বর। ইউনিভার্সিটি অব শিকাগো'র বিশাল অডিটোরিয়ামটি কানায়-কানায় পূর্ণ। উপলক্ষ- বিশ্ববিদ্যালয়টির ৫২ তম সমাবর্তন আজ। আর বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- জগৎবিখ্যাত উদ্ভিদবিদ, 'হুগো দ্যা ভ্রিস'।

অডিটোরিয়ামে এখন পিনপতন নীরবতা। কারণ- মিস্টার হুগো'র অবস্থান এখন মঞ্চে। চারদিক নিস্তব্ধ। হঠাৎ হুগো সাহেব পকেট থেকে ১০০০ ডলারের চকচকে একটি নোট বের করে বললেন, "তোমরা কে-কে এটা নিতে চাও?" অসংখ্য হাত উপরে উঠল। এবার জনাব হুগো নোটটিকে দুমড়ে-মুচড়ে আবার সোজা করে বললেন, "এবার এটাকে কে-কে নিতে চাও?" আবারো সমপরিমাণ হাত উপরে উঠল। এরপর স্যার হুগো নোটটিকে পায়ের নিচে ফেলে নোংরা করে জানতে চাইলেন কেউ এটা নিতে চায় কিনা। অবস্থা-আগের মতই। সবাই নোটটা চায়।

এরপর তিনি যা বললেন-

"তোমরা প্রথমে চকচকে নোটটি নিতে চেয়েছিলে। এরপর এটিকে মোচড়ানো হল, নোংরা করা হল। তার পরও তোমরা এটা নিতে চাইলে। কারণ- তখনও এটার মান বা দাম কমেনি। ঠিক একই ঘটনা ঘটে মাঝে-মাঝে আমাদের জীবনে। জীবন চলার পথে কখনো আমরা ভেঙে যাই, কখনো নোংরা হই, আসে অনেক বাধা-বিপত্তি, পরাজয়। কিন্তু তখন যদি আমরা ভেঙে পড়ি, নিজেকে মূল্যহীন মনে করি তাহলে আমাদের ওখানেই থেমে যেতে হবে। ভাল কিছু সম্ভব হবেনা।"

উপরের বিশাল বিরক্তিকর লেখাটার একটা উদ্দেশ্য আছে। কয়েকদিন থেকে লক্ষ করছি আমার কিছু প্রিয় মানুষ পরীক্ষায় খারাপ করে মরা মানুষের মত ঘুরে বেড়াচ্ছে। তারা নাকি জীবনের কোন মূল্য খুজে পাচ্ছেনা। শুধুমাত্র তাদের জন্যই এই আপদটাকে লিখলাম।

তোমরা পরীক্ষায় খারাপ করেছ বলেই তোমাদের মূল্য সামান্যতমও কমেনি। হয়তবা তোমাদের জন্য আরও ভাল কিছু অপেক্ষা করছে। ঢাকা মেডিকেল কলেজে একজন বিখ্যাত প্রফেসর আছেন যিনি মাত্র তিনবারে প্রথম পেশাগত পরীক্ষা পাশ করেছেন। আর যাদের মহান সৃষ্টিকর্তায় বিশ্বাস আছে তারা তো সবাই জানেন, উনি যা করেন ভালর জন্যই করেন। কাজেই আজ থেকে কোন চিন্তা নয়। শুধু ফুর্তি আর ফুর্তি।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×