যুক্তিই শেষ কথা নয়। যুক্তি হচ্ছে শুরুর দিকের কথা। যুক্তিতে ঈশ্বর মেলে।
গত কয়েকদিন থেকে ফেসবুকের কয়েকটি ওড়না পেইজ ও কিছু তথাকথিত মানবপ্রেমি, ধার্মিক ফেসবুকার বিভিন্ন যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে- যারা মালালার উপর হামলার নিন্দা জানিয়েছিল এবং বর্তমানে গাজায় ইসরায়েলী হামলার ব্যাপারে নিশ্চুপ তারা নাম্বার ওয়ান নাস্তিক, ইসলামের শত্রু।
ওই সমস্ত গুণীজন ফেসবুকে বিভিন্ন ছবি, ভিডিও আপলোড করে, জ্বালাময়ী বিভিন্ন স্ট্যাটাস দিয়ে, বিভিন্ন বিখ্যাত অর্গানাইজেশনের সমালোচনা করে প্রমান করতে চাচ্ছেন যে তারাই সত্যিকারের মানবপ্রেমি। আর সব আবাল।
মানছি আপনারা ইসলাম ধর্মের ধারক ও বাহক। কিন্তু ইসলামের কোথায় উল্লেখ আছে অসমতার কথা, মানুষ হত্যার কথা? কোথায় উল্লেখ আছে অমুসলিমদের নিশ্চিহ্ন করে শুধুমাত্র মুসলমানদের সাফাই গাও?
সব ধর্মের মূল থিম হচ্ছে- “মানব ধর্মই পরম ধর্ম”। এখানে কোথায় মানব ধর্ম রক্ষিত হচ্ছে? একদল বলছে শুধুমাত্র মুসলমানরা থাক আর সবাই নিপাত যাক। আরেকদল বলছে মুসলমানরা জঙ্গি। জঙ্গিদের ধংস করো। যারা মানব ধর্ম পালন করে, যারা মানুষকে একজন মানুষ হিসেবেই বিচার করে তারা কখনো বলবেনা এখানে কেন হিন্দু মারা হচ্ছে? এখানে কেন ইহুদি মারা হচ্ছে? এখানে কেন খ্রিষ্টান মারা হচ্ছে? এখানে কেন মুসলমান মারা হচ্ছে? তারা বলবে- এখানে কেন মানুষ মারা হচ্ছে।
যারা মানবতার জয়গান গায় তারা মালালার ব্যাপারেও সমালোচনা করবে, তারা
ফিলিস্তিনিদের ব্যাপারেও সমালোচনা করবে।
মানব ধর্মে বিশ্বাসীরা কখনো জাতি-ধর্মের নামে কোন্দল সৃষ্টি করেনা, নিজের অপারগতা অন্যের ঘাড়ে চাঁপায়না।
তারা অসংগতি দেখলেই এক সাথে গর্জে ওঠে- "মানবতার জয় হো'ক"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




