somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকা মারার গল্প

২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিকা। এটি ইঁদুরের একটি বিশেষ প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম-Suncus murinus । অতি খারাপ ধরণের বমি উদ্রেক কারী গন্ধের জন্য বিখ্যাত এই প্রাণীটি। এই প্রাণীটি ভয়ংকর ভাবে আজও আমার স্মৃতিতে জাগ্রত।

২০০৮ এর শেষের দিকের কথা। এইস এস সি পরীক্ষা আর কয়েকদিন পরেই। পরীক্ষা উপলক্ষে আমি ও রাজীব (রাজীব আমার কলেজ জীবনের বন্ধু। বর্তমানে রংপুর মেডিকেল কলেজে অধ্যয়নরত) একই রুমে থাকি। ফলে যা সচরাচর হয় তাই ঘটতে শুরু করল। রাত ১২ টার পর ঘুরে বেড়ানো, ছিনেমা দেখা, কার্ড খেলা থেকে শুরু করে চুরি পর্যন্ত করলাম আমরা। পড়ালেখা পুটলি বেঁধে সিন্দুকে ভরে রাখা হল।

মাষ্টার কলোনি নামক অদ্ভুত টাইপের একটা মেসে থাকতাম আমরা। মেসটির পূর্বদিকে জঘন্য একটা রুম বরাদ্দ করা হয়েছিল আমাদের জন্য। সেখানে না আসত কোন বাতাস, না আসত আলো। মোটামুটি কারাগারের জীবন বলা চলে একে। রাত হলেই মশার দল চলে আসত ঘুম পাড়ানী গান শুনাতে। রাত ১২ টার পর আগমন ঘটত একদল চিকার। দিনের শেষে জরুরী মিটিংটা আমাদের রুমেই সারত ওরা। এদের গন্ধে দম বন্ধ হয়ে আসতে চাইত আমাদের। মাথা গরম হয়ে যেত এত সব অত্যাচারে। কিছু একটা করা দরকার। হ্যাঁ, কিছু
একটা শুরু করেছিলাম আমরা। প্রতিদিন একটা করে চিকা মারতাম স্ট্যাম্প, ব্যাট দিয়ে। আর ওগুলো মফিজুল ভাইয়ের লুঙ্গির সাথে বেঁধে রেখে আসতাম। মফিজুল আমাদের ম্যাসের বড় ভাই। উনি আমাদের ম্যাসের বাজার করতেন। আর তার বাজার লিস্টে কমন ছিল মূলা নামক সবজিটা। এ আর এক ধরণের অত্যাচার। একই খাবার প্রতিদিন। তাই আমাদের প্রতিবাদি মন ওই সিদ্ধান্তটা নিয়েছিল সেদিন। আমরা জানতামনা চিকা গুলো কি করত মফিজদা। তার পরও কিন্তু বাজার লিস্ট থেকে মূলা শব্দটা বাদ দেয়নি মিচকে শয়তান মফিজ। অপরদিকে প্রতিদিন একটি করে চিকা মারার পরও চিকার সংখ্যা দিনকে দিন বেড়েই চলল আমাদের রুমে। এরপর থেকে আর কোনদিন চিকা মারিনি আমরা। কোন লাভ হচ্ছেনা যেখানে সেখানে খামখা নিরীহ প্রাণীগুলোকে মেরে লাভ কি!

এর কিছুদিন পর ঢাকার জীবন শুরু হল আমার। অপরিচিত যান্ত্রিক শহরটা নরক মনে হচ্ছিল আমার কাছে। সারাদিন রুমে বসে থাকি। হঠাৎ একদিন খবর পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ভাই নাকি চিকা মারে। তবে ওরা দেয়ালে চিকা মারে। আমার চেয়ে এক ধাপ এগিয়ে। স্বজাতি ভেবে ছুটে গেলাম। আমাকে আশাহত হতে হয়েছিল। ওরা আমার স্বজাতি না। ওরা চিকা মারার নাম করে দেয়ালে-দেয়ালে উচ্চস্তরের চাপাবাজি মূলক কথা লেখে। "জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয়, সবার জন্য শিক্ষা, সবার জন্য খাদ্য" টাইপ চাপা ছাড়ে ওরা বাংলাদেশে বসে।
সম্ভব না ভাই। আমি অনেকদিন আগে চিকা মেরে প্রতিবাদ জানিয়েছিলাম। হয়ত আমি অন্যভাবে, অন্য একটা ইস্যু নিয়ে চিকা মেরে প্রতিবাদ জানিয়েছিলাম। কোন লাভ হয়নি। আমি জানি তোমাদেরও লাভ হবেনা কোন। এটা বাংলাদেশ। এখানে চিকা মেরে প্রতিবাদ জানিয়ে কোন লাভ হয়না। বাঙ্গালী খেতে ভালবাসে। সেটা গদাম হোক বা টাকাই হোক। এই দুটার যেকোন একটা যদি বঙ্গালিকে খাওয়াতে পার তবেই তারা কথা শুনবে; নতুবা নয়।

কাজেই আজ থেকে চিকা মারা বন্ধ
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৩৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×