somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রণক্ষেত্র চানখাঁর পুল

২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চানখাঁর পুল পরিণত হয়েছে রণক্ষেত্রে। প্রায় অর্ধ হাজার র‍্যাব ও হাজার খানেক পুলিশ মোতায়েন করা হয়েছে ছোট এই স্থানটিতে। রাতের খাবার খেতে গিয়েছিলাম চানখাঁর পুলে। হোটেল থেকে বের হয়েই শুনি জরুরী অবস্থা জারি করা হয়েছে এখানে। কোন সাধারণ মানুষ এখন রাস্তায় থাকতে পারবেনা। বাধ্য হয়ে আবার হোটেলে ঢুকতে হল আমাকে।

কিছুক্ষন পর.........
র‍্যাব-পুলিশের সবগুলো বাঁশি একসাথে ভয়ংকয় ভাবে বাজতে শুরু করল। টেবিলে রাখা চায়ের কাপটি কাঁপছে। হ্যাঁ, আকাশ, বাতাস প্রকম্পিত হচ্ছে। সাথে ঢোলের দুম-দুম আওয়াজ, পাশবিক আর্তনাদ। যেন সমস্ত পৃথিবী এক সাথে প্রকম্পিত হচ্ছে। মানুষের চিৎকার, চেঁচামেচি, বাঁশির আওয়াজ, প্রকম্পন। মনে হচ্ছিল যেন বিশাল এক দৈত্য পৃথিবীটাকে হাতে নিয়ে আচ্ছা করে ঝাঁকাচ্ছে। ভাবলাম পৃথিবী হয়ত ধ্বংস হচ্ছে। সবকিছু উপেক্ষা করে বের হলাম। আমাকে দেখতে হবে হচ্ছেটা কি। যা দেখলাম তাতে আমার সমস্ত ইন্দ্রিয় অকেজো হয়ে যাবার মত অবস্থা হল। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রন করলাম।
একদল মানুষ আদিম উন্মাদনায় মত্ত হয়ে ছুটে আসছে। হুঙ্কার দিচ্ছে। তাদের প্রত্যেকের হাতে আদিম সব অস্ত্র। আর হুঙ্কার দিচ
্ছে- স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস শব্দে। আমার রক্ত হিম হয়ে আসল। কাকে স্যাক্রিফাইস দিবে এরা? এরা কি লুসিফারের পূজারী? আমাকে দেখতে হবে। মরে গেলেও দেখতে হবে।
দলটা হোসেনী দালানের সামনে এসে থেমে গেল। এরপর আবার বাঁশি-ঢোলের নেশা ধরা আওয়াজ, নারী-পুরুষের আদিম উদ্দাম নৃত্য, মুখে সেই একই গর্জন- স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস।
সাহস করে একজনকে জিগ্যেস করলাম- কি হচ্ছে দাদা এখানে?
-নাস্তিক কোথাকার। জানিসনা আজকে ১০ ই মহররম? তাই আনন্দ করছি।

ঘটনাটা গত শনিবারের। কিন্তু ১০ ই মহররম এ আনন্দ করবে কেন এরা? মানলাম ইসলাম ধর্ম অনুযায়ী আদি মানব আদমের জন্ম এইদিনে, ইব্রাহীম অগ্নিকুণ্ড থেকে মুক্ত হয় এইদিনে, ইসমাইল কুরবানির হাত থেকে রক্ষা পায় এইদিনে, নবী জোসেফ তার বাবার সাথে ধর্ম যুদ্ধ করে এইদিনে, নবী জব এর রোগ মুক্তি ঘটে এইদিনে, সোলাইমান রাজ সিংহাসনে বসে এইদিনে, পৃথিবী সৃষ্টি হয়েছে এইদিনে আবার পৃথিবী ধ্বংসও হবে নাকি এইদিনেই।
কিন্তু এসব কারণে তো গুরুত্বপূর্ণ নয় এই দিনটি। হিজরি ৬৮০ সনের ১০ ই মহররম মুহাম্মাদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হোসাইন ইয়াজিদের চক্রান্তে নির্মমভাবে খুন হন। এজন্যই এইদিনটি গুরুত্বপূর্ণ। এটা মোটেও আনন্দ করার দিন নয়। তবে ওরা কিসের আনন্দ করছিল? কোন ধর্মের অনুসারী ওরা, কি স্যাক্রিফাইসের কথা বলছিল ওরা। আদৌ কি কোন স্যাক্রিফাইস হয়েছিল সেদিন?

হ্যাঁ, স্যাক্রিফাইস হয়েছিল। ১৩৪ জনকে করুণ ভাবে জীবন বিসর্জন দিতে হয়েছিল তার পরদিন। কেউ থেঁতলে ভর্তা হয়ে গিয়েছিল, কেউ পুড়ে কাবাব হয়ে গিয়েছিল।
এই দুটো ঘটনা পরস্পর সম্পর্কযুক্ত কিনা আমি জানিনা। আমার শুধু মনে হচ্ছে স্যাক্রিফাইস হয়েছে। বড় রকমের একটা স্যাক্রিফাইস হয়েছে। এবং হতেই থাকবে ততদিন, যতদিন ধর্মের অন্ধ ভক্তের রাজত্ব থাকবে পৃথিবীর বুকে।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×