Motorola V70
এই সেটটার বিশেষত্ব ছিল এটার ডিসপ্লে অংশটি ঘড়ির কাটার মত ডান বা বায়ে ঘুরিয়ে সেটের ডায়ালপ্যাড ওপেন করতে হত। আরেকটা বৈশিষ্ট্য ছিল এর রির্ভাস ডিসপ্লে অর্থাৎ কালো ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সট। অনেকটা আগের আমলের ক্যালকুলেটরের মত! ঐরকম কোন সেট এরপর দেখছি বলে মনে পড়ে না।
Panasonic GD55
ছবি দেখেই বুঝতে পারছেন সেটটার আকার কত ছোট! হাতের তালুতে এটে যেত সহজেই। এই সেটটা পকেটে রাখলে টের পাওয়া যেত না। তবে আকারে ছোট হলেও রিংটোনের জোর ছিল মাশাল্লাহ! এই সেটে একটা জনপ্রিয় হিন্দি গানের রিংটোন ছিল যেটা এখন মনে করতে পারছি না।
Ericsson R380
আমার ব্যবহার করা প্রথম টাচস্ত্রিন সেট। এই টাইপের সেট গুলোকে পিডিএ (পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্টেন্ট) বলা হয়। এই সেটটা পকেটে নিয়ে ঘুরতে প্রথমদিকে খুব ভাল লাগত। মনে হত পকেটে কম্পিউটার নিয়ে ঘুরছি। এটাতে স্টাইলাস দিয়ে মেসেজ লিখতে, মেমো লিখতে মজা লাগত। কয়েকদিন পরে অবশ্য শখ মিটে যায়। তখন এটাকে মনে হত একটা গাব্দা ওয়ারলেস সেটের মত। কারণ একে তো ওজন অনেক তার উপর একঘেয়ে মনোক্রোম ডিসপ্লে, মনোফোনিক রিংটোন। তবে উইকিপিডিয়ায় দেখলাম এই সেটটিকে প্রথম ‘স্মার্টফোন’ হিসেবে বিবেচনা করা হয়। আগে জানলে তো হাতছাড়া করতাম না। ৫০ বছর পর আমার নাতি ৫০ লাখ ডলারে অ্যান্টিক জিনিস হিসেবে বিক্রি করতে পারত।
আমার ঐ বন্ধুটি অবশ্য আনকমন সেট সংগ্রহ করতে গিয়ে ধরাও খেয়েছে কয়েকবার। একবার গুলিস্তানের স্টেডিয়াম মার্কেট থেকে এলজির একটা সেকেন্ডহ্যান্ড সেট নিয়ে বাসে ওঠার পর দেখে সেটি আর অন হয় না। পরে আমরা কয়েকজন মিলে গিয়ে ঐ বাটপার বিক্রেতার কাছ থেকে বহু কষ্টে আরেকটা সেট বদলে নিয়ে আসি।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



