একটা কাজে বন্ধুর মেসে কাটালাম গত কয়েকটা দিন। মেস জীবন যে কতটা দুঃসহ এ ক'দিনে তা হাড়ে হাড়ে টের পেয়েছি। বন্ধু যে বাসাটায় থাকে, সেটি একজন আওয়ামীলীগের অনেক বড় লিডারের বাসা। সাত তলায় বাসা ভাড়া দিয়েছেন ব্যাচেলরদের। আট তলায় থাকেন তিনি। বাড়িতে লিফট আছে, কিন্তু সেই লিফট কেবল মালিক নিজেই তার ওঠানামায় ব্যবহার করেন। ভাড়াটেদের সেই লিফটের দিকে তাকাতেও মানা। ব্যাচেলরদের সাধারণত কেউ ভাড়া দিতে চায় না। তাসত্ত্বেও তিনি ভাড়া দিয়েছেন, তবে চড়া দামে। দুই রুমের ভাড়া ১১০০০ টাকা। বাসায় ভোগান্তির শেষ নেই। পানি দেন দিনে মাত্র দু'বার। ফ্লাটের বারান্দা এবং একটা রুমে কোনো জানালা নেই। বৃষ্টি এলে সব পানিতে ভেসে যায়। বারবার মালিককে জানিয়েও কোনো লাভ হয় না। কেবল আশ্বাসই দিয়ে যান মালিক।
কয়েকদিন বাসাটায় থেকে মেজাজটা খুব চরমে উঠেছিল। একদিন বাড়ির ম্যানেজারের কাছে গেলাম বন্ধুসহ। তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেল বাড়িওয়ালা সম্পর্কে। ভদ্রলোক একজন ইঞ্জিনিয়ার। ঢাকায় তার বেশ ক'টা বাড়ি আছে। তার বাসায় কোনো ভাড়াটে তিন মাসের বেশি টিকেন না। বাসার কর্মচারীরাও তার প্রতি খুব ক্ষুব্ধ। যাচ্ছেতাই বকাবকি করেন তিনি তাদের.... ইত্যাদি ইত্যাদি।
সবশেষে মজার তথ্য পাওয়া গেল আরো। স্বাধীনতাযুদ্ধের সময় ভদ্রলোক একজন সক্রিয় রাজাকার ছিলেন। যুদ্ধের পর তিনি তার খোলস বদলে ফেলেন। আ'লীগে অনেক প্রভাবশালী নেতা তার ঘনিষ্ট আত্মীয় থাকার সুবাদে তিনি আ'লীগের লেবাস পরেন সুযোগ বুঝে। সময়ের আবর্তনে তিনি আজ একজন সনদধারী মুক্তিযোদ্ধা। কেবল তা-ই নয়, জাতীয় মুক্তিযোদ্ধা পুনর্বাসন কাউন্সিলের একজন শীর্ষ পদস্থ ব্যক্তি তিনি আজ!
মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন কার্যে নিয়োজিত এত বড় পদস্থ ব্যক্তি রাজাকার ছিলেন, বিশ্বাস হতে চাইল না। বাসার আরো ক'জন কর্মচারীকে বিষয়টা নিয়ে জিজ্ঞেস করলাম। এরা প্রায় সবাই বাড়িওয়ালায় গ্রামের বাড়ির লোক। সবাই ব্যাপারটার সত্যতা স্বীকার করল।
ঘটনাটা জানার পর থেকে আমার বিস্ময়ের অন্ত নেই। আওয়ামীলীগার হবার বদৌলতে একজন যুদ্ধাপরাধী কেবল মুক্তিযোদ্ধাই নন, মুক্তিযোদ্ধা পুনর্বাসন কাউন্সিলের শীর্ষ পদস্থ ব্যক্তি আজ! কী তাজ্জব ব্যাপার!
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



