somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতির পাতায় ১৩ টি বছর ।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেস্ট অঙ্গনে ১৩ বছর ।

টেস্টে অভিষিক্ত হওয়ার ওই দিন
আজ ।

চারদিকে সাজ সাজ রব । ইতিহাসের
সাক্ষী হতে চায় সবাই । আগের দিনই
দেশের প্রথম টেস্টের টিকিট বিক্রির
দায়িত্বপ্রাপ্ত
ব্যাংকটি জানিয়ে দেয় , প্রথম দিনের
খেলার সব টিকিট
নাকি বিক্রি হয়ে গেছে । এ
নিয়ে এন্তার হুলুস্থুল । টিকিট
না পাওয়ার কারণে দেশের ক্রিকেট
ইতিহাসের প্রথম টেস্ট
ম্যাচটি যদি মাঠে বসে দেখা না হয় ,
সারা জীবন গল্প করে বেড়ানোর
মতো একটা ব্যাপার
যে হাতছাড়া হয়ে যায় !
টেলিভিশনে খেলা দেখাবে , কিন্তু
তাতে ইতিহাসের
সাক্ষী হতে চাওয়া ক্রিকেটপ্রেমীর
পাত পূর্ণ হয় নাকি !
আজ থেকে ১৩ বছর আগের
সময়টা অবতরণিকায় একটু
তুলে আনা হলো । ইতিহাস রচিত হওয়ার
ওই মুহূর্তটিতে দেশের
ক্রিকেটপ্রেমীদের
ব্যাপারটা অনেকটা এমনই ছিল ।
ভারতের বিপক্ষে দেশের প্রথম টেস্ট
ম্যাচটিতে জাতীয় দলের সাফল্য-ব্যর্থতার চেয়েও বড় ছিল ইতিহাস
রচনার বিষয়টি । ইতিহাস মুখ্য বিষয়
হলেও প্রত্যাশার ব্যাপারটিও
একেবারে কম ছিল না সেদিন । জয়ের
চিন্তা ছিল না । কিন্তু সম্মানজনক
পারফরম্যান্সের বাইরে সেদিন অন্য
কিছু ভাবতে রাজি ছিলেন
না ক্রিকেটপ্রেমীরা ।
তবে প্রত্যাশার বাইরে গিয়ে ম্যাচের
প্রথম ইনিংসে বাংলাদেশের অনন্য
পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের
আনন্দের মাত্রা সেদিন
বাড়িয়ে তুলেছিল অনেক গুন । স্বপ্নের
মতো তিনটি দিন শেষে চতুর্থ
দিনে এসে টেস্ট ক্রিকেটের কঠিন
জগতের সঙ্গে সেদিন বাংলাদেশের
প্রথম পরিচয় ঘটে । প্রথম
ইনিংসে ৪০০ রানও যে টেস্ট ম্যাচ
ড্র করা কিংবা জয়ের জন্য যথেষ্ট নয় ,
বাংলাদেশের ক্রিকেটার ও
দর্শকেরা খুব ভালোভাবেই সেদিন
পেয়ে গিয়েছিলেন পাঠটা । দ্বিতীয়
ইনিংসে মাত্র ৯২ রানে অলআউট
হয়ে বাংলাদেশ সেদিন
বুঝতে পেরেছিল
টেস্টে ভালো করতে আরও দীর্ঘ , বন্ধুর
পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে ।
টেস্ট ক্রিকেটের তপ্ত
ভূমিতে পা রাখার ত্রয়োদশ
বার্ষিকীতে এসেও সেই
পথচলা এখনো চলছে বাংলাদেশের ।
আমরা শিখছি । নিজেদের
দুর্বলতাগুলোকে ঠাহর
করে এগিয়ে চলেছি নিরন্তর । ১৩
বছরে মাত্র পাঁচটা টেস্ট জয়ের
রেকর্ড একটু মন খারাপ করে দিলেও
প্রত্যাশার মাত্রাটা দিনকে দিন
বেড়েই চলছে । গত দেড়-দুই
বছরে টেস্ট ক্রিকেটে শক্ত
পায়ে এগিয়ে যাওয়ার
ব্যাপারটি আমাদের
আশাবাদী করে তুলেছে দারুণভাবে ।
১৩ বছর আগে আমিনুল ইসলাম , আকরাম
খান , নাঈমুর রহমান , মোহাম্মদ
রফিকরা যে ‘রিলে রেস’ টি শুরু
করে দিয়ে গিয়েছিলেন , আজ সাকিব ,
তামিম , মুশফিক ,
মাশরাফিরা সে রিলের
ব্যাটনটি এগিয়ে নিয়ে যাচ্ছেন দৃপ্ত
আবেগে । ব্যাটনের হাত-বদলে আগের
চেয়ে বেড়েছে গতি , কিন্তু
ফিনিশিংটা এখনো অনেক দূরে । আরও
দুই একটি প্রজন্মকে হয়তো এই রিলের
ব্যাটন টেনে নিয়ে যেতে হবে ।
সাকিব-
মুশফিকরা ফিনিশিংয়ে পৌঁছে যেতে পার
পরম পাওয়া । নতুন প্রজন্ম না হয় নতুন
রেসেরই গোড়া-পত্তন করবেন । নতুন ওই
রেসটি হবে শীর্ষে পৌঁছানোর ।
প্রত্যাশার সঙ্গে সমর্থনের
মাত্রাটা যেখানে , সেখান
থেকে ব্যর্থ হওয়ার প্রশ্নই ওঠে না ।
দেশের টেস্ট মর্যাদা প্রাপ্তিতে এ
দেশের ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষের
অবদান যে অনেক । প্রজন্ম
থেকে প্রজন্মান্তরে এই ভালোবাসা আর
সমর্থনই যে আমাদের ক্রিকেটের বড়
শক্তি ।

(পরিমার্জিত)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×