খুলেদে - ইমরান বেলাল
===============
খুলেদে নারে পাষানী
তোর ঈশ্বরের দোহাই লাগে
তোর রবের দোহাই লাগে
তোর ভগবানের দোহাই লাগে
খুলেদে অামার চোখের বাধন,
খুলেদে অামার মুখের বাধন,
খুলেদে অামার হাতের বাধন,
খুলেদে সকল বাধন
অার রইতে পারছি না এ গুমটভরা অন্ধ ঘরে
অামার দম বন্ধ হয়ে অাসছে
এখানে একটা ফোটাও অক্সিজেনর অস্তিত্ব নেই
শ্বাস্ব রুদ্ধ,বাক রুদ্ধ প্রতিটি মূহুর্ত
অামি সত্যিই মৃত্যুকে অালিঙ্গন করবো
তোকে না দেখে অার যে সইতে পারছি না
বের করে নিয়ে যা এ বদ্ধঘর থেকে,
দোহাই লাগে
অামায় একফোটা শান্তি দে
তুই এতইটা পাষানী?
অামার মৃত্যু অালিঙ্গন দেখতে তোর এতই সখ?
©স্বত্ব কপিরাইট: ইমরান বেলাল
লিখেছিলাম: ১ নভেম্বর ২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


