somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ যার্নি বাই রিক্সা - শ্রাবন । আমার লেখা প্রথম গল্প

০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই আদনান আয় রিক্সায় উঠ
এই মেয়ে তুই এতো মোটা কেন ?
এই ছেলে তুই এতো শুকনা কেন ?
তুই যখন রিক্সায় উঠিস রিক্সাওয়ালাকে জিঙ্গেস করিস টায়ার নতুন কিনা
আর খুব যখন বাতাস হয় আমারো ভয় হয় তুই না উড়ে যাস.........
আদনান আর ইরা ছোট বেলার বন্ধু । তাদের দুজনের বাবাও খুব ভালো বন্ধু । তারা একই পাড়াতে থাকে । সেই প্রাইমারি থেকে দুজন একই স্কুল , কলেজ এবং এখন একই ইউনিভা্রসিটিতে পড়ছে ।তারা এক সাথে রিক্সায় আসা যাওয়া করে । ইরা দেখতে পরির মত , আদনানও কোন রাজপুত্র থেকে কম না তবুও কোন কারন ছাড়া ওরা একে অন্যকে মটকি ও শুটকি বলে ডাকে । ।তারা খুবই ভালো বন্ধু তবুও তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে তাও তুচ্ছ বিষয় নিয়ে । এই তো সেদিনও ওদের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেলো , একে অন্যের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ পরে বন্ধুরা মিলে ওদের মিটমাট করে দিলো ।এর পর কদিন একসাথে রিক্সায় যাওয়া হয়নি ।কথাও অনেক কম হতো ।
ইরা বৃষ্টির মধ্যে দাড়িয়ে কী করছিলি ?
আদনান রিক্সা খুজছিলাম
ইরা ওহ
ইরা মনে মনে বৃষ্টিকে ধন্যবাদ দিলো কারন বৃষ্টির জন্যই আদনান আর সে একসাথে যাচ্ছে ।এ কদিন একা একা যেতে ওর একদম ভালো লাগেনি । শেষবারের ঝগড়ার পর কি রকম যেন একটা লজ্জা লাগতো ।
আদনানও মনে মনে খুশি যাক বৃষ্টির জন্য একসাথে যাওয়া হচ্ছে ।
ইরা জানিস মজার একটা ঘটনা ঘটেছে
আদনান কী হয়েছে ?
ইরা ঘটনাটা জাহেদকে নিয়ে ?
আদনান (মুখ কালো করে ) ওহ ।ওর সাথে দেখলাম তোর খুব ভাব বেড়েছে ! সব সময় তোর পিছনে সুপার গ্লুর মত লেগেই আছে ?
ইরা (অবাক হয়ে )তো তোর কি সমস্যা ? সে আমার ভালো বন্ধু । পড়াশুনা নিয়ে অনেক হেল্প করে । খুব sharing , caring । ওই তো আমাকে রিকশা খুজে দিলো ।
আদনান বাহির থেকে দেখে কাউকে চেনা যায়না । আমি ওকে হাড়ে হাড়ে চিনি । জাহেদ হচ্ছে চরম বদ একটা ছেলে । সারাদিন আমি ওকে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেতে দেখি ।
ইরা আমি বুঝলাম না আমি ওকে এতদিন থেকে চিনি আমি বুঝলাম না ও খারাপ ছেলে , আর তুই সিগারেট খাওয়া দেখেই বুঝে ফেললি এই ছেলে বদ ? আর সিগেরেট তো আব্বুও খায় , সিগারেট খেলেই মানুষ খারাপ হয় না ।
আদনান না ঠিক আছে ঐ ছেলেতো পীর । যা তুই ওর পানি পড়া খা গিয়ে ।
ইরা হি হি হি এতো রাগ করছিস কেন ? তুই তো আসল ঘটনাটাই শুনলি না ।
আদনান আচ্ছা বল কী হয়েছে
ইরা নাহ শুনলে তুই আরো রাগ করবি ।
আদনান না বল
ইরা (খুশিতে গদ গদ হয়ে ) যাহেদ আমাকে প্রপোজ করেছে
আদনান কী !!!??? ওই বদ তোকে প্রপোজ করেছে আর তুই খুশিতে লাফাচ্ছিস ? ওই কারেক্টার লেস ছেলে তো ভার্সিটির অর্ধেক মেয়েকে প্রপোজ করে ফেলেছে ।বড় বোনরাও মনে হয় বাদ পড়েনি ।
ইরা দূর দূর তুই এসব বানিয়ে বলছিস । যাহেদ এরকম না ।
আদনান ও তুমি তো পীর বাবার পানি পড়া খেয়ে এসেছো আমার কথাতো তোমার বিশ্বাস হবে না ।
ইরা আচ্ছা মানলাম ।হয়তো আর কাউকে একসময় ওর ভালো লাগতো , তো কী হয়েছে ? এগুলো হতেই পারে ।
আদনান তার মানে এসব তোর কাছে কোন ব্যাপারই না ?
ইরা নাহ ।
আদনান ড্রাইভার রিক্সা থামাও আমি নেমে যাব ।
ইরা আরে কি করছিস ? ড্রাইভার তুমি যাও ।
তুই এরকম করছিস কেন ? তুই কি করতে বলিস আমাকে বল ?
আদনান আমি চাইনা তুই জাহেদ এর সাথে কোন সম্পর্ক রাখিস । ইভেন আমি চাইনা অন্য কোন ছেলের সাথেই তুই কোন রিলেশন করিস ।
ইরা কিন্তু কেন আদনান , তোর সমস্যা কী ? আমি সারা জীবন কি এভাবেই থাকব ? কেউ না কেউ তো আমার জীবনে আসবেই ।
আদনান না তোর জীবনে আর কেউ আসবে না ।যে আসার সে অনেক আগেই চলে এসেছে ।
ইরা মানে ? কী বলছিস বুঝিয়ে বল
আদনান আ......আমি তোকে.........তোকে...
ইরা আমি তোকে কী ?
আদনান আমি তোকে অনেক পছন্দ করি ইরা । i love you .....................।।
ইরার মনে হচ্ছে তার কানে তালা লেগে গেছে । সে আর কিছু শুনতে পারছে না ।তার কানে একটা বাক্যই বারবার
গানের মতো বাজছে । সময় যেন এক জায়গায় থেমে গেছে ।তার বুকে কিরকম চিন চিন একটা ব্যাথা অনুভূত হচ্ছে । একেই কি সুখ বলে ?
ইরার চোখে মনে হয় পানি চলে এসেছে । আদনান কি তার চোখের পানি দেখে ফেলেছে ? সে কি বুঝে ফেলেছে যে ইরা তার কাছ থেকে এ মধুর বাক্য শুনার জন্যই এতো দিন ধরে অপেক্কা করছে ? এই কথা শুনার জন্যই জাহেদকে নিয়ে এই নাটক সাজিয়েছে ? নাহ তার চোখের পানি আদনান কে দেখানো যাবে না

আদনানের মনে হচ্ছে তার বুকের উপর থেকে পঞ্চাশ মণের একটা পাথর সরানো হয়েছে ।যে কথাটা সে বলবে বলবে করে জীবনের অনেক সময় পার করে দিলো , তা এরকম হটাৎ করে বলা হয়ে যাবে সে কল্পনাও করে নি । তবে সে যখন তার মনের কথা বলে ফেলেছে পৃথিবীর আর কোন শক্তি নেই ইরাকে তার কাছ থেকে ছিনিয়ে ।
ইরা এই কথাটা বলতে তোর এতো দিন লাগলো ?
আদনান মানে ? কী বলছিস ?
ইরা i love you too বুদ্ধু ।তোকে অনেক বেশি ভালোবাসি আদনান ।
এবার আদনান ১০০০ ভোল্টের শক খেলো , তার মনে হচ্ছে সে খুব সুন্দর একটা স্বপ্ন দেখছে একটু পর ঘুম থেকে উঠে দেখবে সে বিছানায় ! কিন্তু সে ইরার গায়ের গন্ধ পাচ্ছে , কোথায় যেন পড়েছে স্বপ্নে গন্ধ থাকেনা । তার মানে এটা স্বপ্ন নয় । বাস্তব জীবনও এতো সুন্দর হয় ???
ইরা মনে হয় কাঁদছে । তার কাজল চোখের পানির সাথে লেপ্টে গেছে , তবুও তাকে সুন্দর লাগছে ।
ইরা আদনানের হাতে ধরলো । আদনান অবাক হয়ে গেলো , অনেক বার সে ইরার হাতে ধরেছে কিন্তু আজকে যেন অন্য রকম একটা অনুভূতি হচ্ছে । ইরার হাত বরফের মতো ঠান্ডা ।
বৃষ্টি থেমে গেছে । হালকা রোদও দেখা যাচ্ছে । রিক্সাওয়ালা বার বার ফিরে ফিরে ওদের দেখছে আর মিটিমিটি হাসছে । “মামা কোন দিকে যামু” ?
আদনান তোমার যে দিকে ইচ্ছে যাও
ইরার মনে হচ্ছে এই পথ যদি কোনদিন শেষ না হতো............
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×