আমি লন্ডনে যে বাসায় থাকি সেখানে আমাদের সাথে বাসার মালিকের ভাগ্নেও থাকেন।আমাদের মালিকের ভাগ্নে TESCO কিংবা SAINSBURY'S এর মুরগি খান না কারন এগুলো "আল্লাহু আকবর" বলে জবাই করা হয় না,খুবই ভালো কথা কিন্তু ভাগ্নে নারী সংক্রান্ত এমন কোন আকাম নাই যে করেন নাই......এই হল আমাদের ধর্ম তথা ধর্মীয় মূল্যবোধ,আমরা মুরগির মধ্যে ধর্ম খুঁজে বেড়াই কিন্তু নৈতিকতার মধ্যে না।
আমাদের এলাকায় আমি ব্যাক্তিগতভাবে এমন কয়েকজন চালের আড়ৎদারকে চিনি যারা প্রতি মৌসুমেই চাল ইচ্ছে করে নিজেদের গুদামে সংরক্ষণ করে রাখেন যাতে পরে দাম বাড়লে বিক্রি করতে পারেন।আপনারা হয়তোবা উনাদেরকে খুব খারাপ ভাবছেন কিন্তু খারাপ ভাবার কোন কারন নেই কারণ উনারাও নিজেদের আড়তে আল্লাহ এর ৯৯ নাম এমনকি আল্লাহ-রসূলের নাম সম্বলিত পোস্টার ঝুলিয়ে রাখেন যাতে আল্লাহ ব্যবসায় রহমত দেন......... বলা বাহুল্য,কৃত্তিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়িয়ে উনারা আল্লাহ্র বিশেষ রহমত হাসিল করতে চান।
আমাদের এলাকা থেকে কিছু দূরে এক মদখোর থাকতেন,কি মনে করে বছর দুয়েক আগে তিনি হজ্জে গেলেন।হজ্জ করে আসার পর প্রথম ৪০ দিন উনি লাল পানি ছুঁয়ে দেখেন নাই কারণ এতে হজ্জ নষ্ট হয়ে যাবে তবে ৪০ দিন পর তিনি আবার আগের জীবনে ফিরে গিয়েছিলেন...............হজ্জ করা এখন একটি সামাজিক স্ট্যাটাস,বয়স ৪৫ পেরুলেই নামের সামনে হাজি কিংবা আলহাজ্জ লাগানো বড়ই দরকার,হজ্জ করার পর প্রথম ৪০ দিন একটু দেখে শুনে চলতে হবে এরপর যাই করেন সব শুদ্ধ,পাথরে চুমা দিয়া আপনি তো নিষ্পাপ হবার সার্টিফিকেট নিয়াই নিছেন,আপনাকে আর ঠেকায় কে ?
আমার দেখা,এক গাঁয়ে হলুদের অনুষ্ঠানে মেয়েরা সেরকম সাজগোজ করে আসছে কারণ ভিডিও এবং SLR ক্যামেরার ছবিতে ঐশ্বরিয়াময় একটা লুক হইতে হবে।যেই মাত্র এশার আযান দিল,চিকনি চামেলিরা তখন মাথায় কাপড় দিয়া বিবি ফাতেমা হইতে ব্যস্ত হয়ে গেলেন............ আমাদের কোন হাদিস কিংবা পবিত্র ধর্মগ্রন্থে মনে হয় লিখা আছে,সারাদিন যেভাবে ইচ্ছে সেভাবে চলেন কোন সমস্যা নাই,কেবল আযানের সময় একটু খেয়াল কইরা মাথার কাপড় দিয়া পর্দাশীল হবার চেষ্টা করবেন.........
আমার চাচা নাকি একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাকে চিনতেন যিনি কিনা নিজের ঘুষের টাকা থেকে বাচ্চার স্কুল ফি এবং শিক্ষকের বেতন দিতেন না কারণ এই টাকা ঘুষের টাকা।ঘুষের টাকায় ছেলেকে পড়ালে ভবিষ্যতে ছেলের অমঙ্গল হইতে পারে...........একবার ভাবেন ঐ ভদ্রলোকের অবস্থা।
কিছু কথা - আমি এই লিখাটা পোস্ট করার আগেই চিন্তা করে রাখছিলাম,আমি এই ঘটনাগুলোর কোন বিশ্লেষণে যাবো না।আমি এই ঘটনাগুলো সবার সামনে তুলে ধরে কেবল সবার বিবেকের কাছে কয়েকটা প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে দিতে চাইছি ? প্রশ্নগুলো কি সেটা আশা করি আমাকে ভেঙ্গে বলতে হবে না..................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


