somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গদ্য পদ্য

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন দুপুরে
লেখক: Srabon Ahmed (অদৃশ্য ছায়া)
.
পছন্দের প্রেয়সীর নরম হস্তের গরম ছোঁয়া পাইয়া কবির মনে জাগিয়া উঠিলো সাংঘাতিক কবিতা।
কবি তাহার মনঃভাব ব্যক্ত করিবার লক্ষ্যে, সমগ্র বন্ধুদ্বয়কে জানাইবার অভিপ্রায় কবিতা বলিতে আরম্ভ করিলেন।

উরিশ শালা.....
খেলাম চর,
ঘুরলো মাথা,
আসলো জ্বর।
গালটা ব্যথা।

মারলো মোরে,
অধিক জোরে।
হাতটা তার,
শক্ত পাহাড়।

বলছি তাকে,
পছন্দ করি,
গালের ফাঁকে।
বসলো চড়ি।

ভাবিনি আহ্,
চড়টা যাহ।
লাগলো বেশ,
হয়েছি শেষ।

হচ্ছিলো খেলা,
শ্রবণ করা,
কথার মেলা।
রহস্যে ভরা।

কথাটা ছিলো,
মন না নিলো।
তবু বলবো,
সাথে চলবো।

তব হাতটি,
নরম খুব।
রাঙা মুখটি
অধিক রুপ।

সে তো করেনা,
প্রেমে পড়ে না,
পছন্দ মোরে।
হাতটি ধরে।

তাইতো সবে,
এটেছি ফন্দি।
পড়বে তবে,
কিন্তু না! চণ্ডী।

স্বভাব তার,
অধিক ধার,
নম্র তো ছিলো,
কে বলেছিলো?

এ তো সম্মুখে,
খুললো দ্বার।
দিবো না সুখে,
প্রেম অফার।

কবি তাঁহার কবিতা বলিবার মধ্যখানে বাঁ গাল বরাবর আবারও অনুভব করিলেন একটি ছোঁয়া। তবে উক্ত ছোঁয়াটি গরম নহে। উহা অতীব পরম নম্র হস্তের ছোঁয়া।
পাশ ঘুরিয়া কবি দেখিলেন, তাহার প্রেয়সী পরমানন্দে তাঁহার সেই সাংঘাতিক কবিতা শুনিবার অন্তে শান্ত চক্ষু অগ্নি রুপ ধারণ করিয়া তাঁহার পানে চাহিয়া রহিয়াছে।

- কী হচ্ছে এসব? (প্রেয়সী)
- কই? (কবি)
- এটা কী ধরণের কবিতা?
- প্রেম পরিত্যাজ্য হলে মানুষ যা বলে, আমি তো সেটাই বলছি।
- এদিকে ঘুরো।
কবি ঘুরিলেন তাঁহার প্রেয়সীর পানে। তৎক্ষণাৎ কবি লক্ষ্য করিলেন, প্রেয়সীর উষ্ণ ঠোঁট দুু'টো তাহার ঠোঁটে স্পর্শ করিয়া মুহূর্তেই প্রস্থান করিয়াছে।
.
প্রেম আস্বাদনে কবি আবারও কবিতা বলিতে আরম্ভ করিলেন।
-
অখিল ধরনী খুঁজে খুঁজে পেয়েছি তোমারে,
হারাতে দিবো না আমি, থাকতে পারবো নারে।
বহুদিন ঘুরে ঘুরে নিজেকে নিঃস্ব করে,
এসেছিলাম শুধু তোমারই প্রেম তরে,
অবশেষে এসে আমি পেলাম খুঁজে ভবে,
ভালো বাসোনি কেন আগে, বলো তুমি তবে!
তোমারই ছোঁয়াতে আমি পেলাম ফিরে সুখ,
কাঁটলো মনে সংশয়, দূর হলো শত দুঃখ।
.
প্রেমময় কবিতা শুনিয়া বন্ধুদ্বয়ের অন্তরে প্রেমের হাওয়া দোল খেলিয়া গেলো। তাঁহারাও মনঃস্থির করিলো, নিজ নিজ পছন্দের মানুষদের ভালোবাসা নিবেদন করিবে। তাঁহাতে যাহা হইবে হউক। তবু কিছু তো একটা উত্তর আসিবে!
.
গদ্য পদ্য পড়িবার অন্তেও অনেকে বুঝিতে পারিবে না, কী ছিলো ইহার মাঝে!
শুনুন তবে মন প্রাণ খুলিয়া,
যাই আসল কথা খানি বলিয়া.....

অনেকদিন ধরিয়া কবি মহাশয় একটা মেয়েকে পছন্দ করিয়া নিজ বক্ষ মাঝে আশ্রয় দিয়া আসিতেছেন। কিন্তু সম্প্রতি তিনি তাঁহার পছন্দের মানুষকে ভালোবাসার কথাটা বলিতে পারিতেছেন না। সেই জন্যে তিনি বুদ্ধি করিয়া একটা খেলা খেলিলেন। নিজ আসন হইতে উঠিয়া গিয়া কবি তাঁহার প্রেয়সীর আসন বরাবর বসিয়া পড়িলেন। আর তিনি তাঁহার বন্ধুদের "বাক্য শ্রবণ করা এবং তা ব্যক্ত করা" এই খেলাটি আরম্ভ করিতে বলিলেন। যখন বাক্যটা তাঁহার নিকট আসিয়া ঠেকিলো, তখন তিনি তাঁহার প্রেয়সীর নিকট বাক্যটি প্রেরণ করিলেন।

তিনি তাঁহার প্রেয়সীকে বলিলেন,
"ওগো মোর বক্ষ জুড়ে থাকা অচীন পাখি,
তোমার ভাবনায় আমি নক্ত জেগে থাকি।
ভালোবাসি যে তোমাকে,
বাসবে ভালো আমাকে?"

ইহা বলিবার সঙ্গে সঙ্গে প্রেয়সী কবি মহাশয়ের গাল দু'টো লাল করিয়া দিলো।
আর তাঁহার প্রেক্ষিতেই কবি উপরিউক্ত কবিতাখানা আবৃতি করিতেছিলেন।
.
গদ্য পদ্যের সকল কার্যক্রম কবি মহাশয়ের শ্রেণীকক্ষে তথা তিনি যেই ভার্সিটিতে পড়ালেখা করিতেছেন, সেই ভার্সিটিরই নিজ বিভাগের শ্রেণীকক্ষে এক দুপুর বেলায় সংঘটিত হইয়াছিলো
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

নক্ষত্রের বিদায়!

লিখেছেন এম টি উল্লাহ, ১২ ই জুলাই, ২০২৬ ভোর ৬:৫২


দেশবরেণ্য জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার স্যার রাত ৪ টা ১০ ঘটিকায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×