
গান: ওরে মন
--- শ্রাবণ আহমেদ
.
মন মজিলে কারো মনে
মান কইরো না তাঁহার সনে
তাঁহার পানে
অনুক্ষণে
দৃষ্টি রাখো রে।।
ওরে মন, ওরে মন, ওরে মন, ওরে মন।
তাঁহার সনে চলার কালে
পা ফেলিও একই তালে
মায়ার জালে
সকল ভুলে
আটকে পড়ো রে।
ওরে মন, ওরে মন, ওরে মন, ওরে মন।
তার যাতনায় দুঃখ পেও
প্রবোধ নিয়ে সামনে যেও
দুর সন্দেহ
করলে কেহ
মৃদু হেসো রে।
ওরে মন, ওরে মন, ওরে মন, ওরে মন।
মন প্রেয়সী সাজার কালে
সুযোগ রইলে অনুকূলে
বেলী ফুলে
তাঁহার চুলে
গুঁজে দিও রে।
ওরে মন, ওরে মন, ওরে মন, ওরে মন।
মন মজিলে কারো মনে
মান কইরো না তাঁহার সনে
তাঁহার পানে
অনুক্ষণে
দৃষ্টি রাখো রে।।
ওরে মন, ওরে মন, ওরে মন, ওরে মন।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




