গান
২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোদন
--- শ্রাবণ আহমেদ
.
চক্ষু মিলিয়া বাঁধিয়া প্রেম
করিয়াছে উন্মাদ।
পূর্ব দ্বন্দ্ব সে করিয়া শেষ
করিলো উপপাদ।
কেবলই শান্ত আমি
রহিলামরে চাহিয়া
দেখিলাম তাঁহার বদন।
করিতেছে সে অলক্ষ্যে মোর
বদন ঢাকিয়া রোদন।
নেত্র তাহার নিম্নমুখী
সিক্ত হইয়া তা অবিচল।
প্রণয় পানে ডাকে মোরে
চাহিয়া আমি বিহ্বল।
প্রেম ভরা চোখে হেরিলাম হায়
আমারই আশু ক্ষরণ।
কেবলই শান্ত আমি
রহিলামরে চাহিয়া
দেখিলাম তাঁহার বদন।
করিতেছে সে অলক্ষ্যে মোর
বদন ঢাকিয়া রোদন।
প্রেমানলে আমি ওরে
চাহি না পুড়িতে বারবার।
শ্রাবণের জল গায়ে আমার
বসন্তে চাহিবো না আর।
রমণী তোমার আহ্বানে
করিবো না প্রেম বরণ।
কেবলই শান্ত আমি
রহিলামরে চাহিয়া
দেখিলাম তাঁহার বদন।
করিতেছে সে অলক্ষ্যে মোর
বদন ঢাকিয়া রোদন।
যাতনারে পুষিয়াছি
করিয়াছি বহুল ক্রন্দন।
মরিতে চাহিয়া আমি
করিনি বরণ মরণ।
কেবলই শান্ত আমি
রহিলামরে চাহিয়া
দেখিলাম তাঁহার বদন।
করিতেছে সে অলক্ষ্যে মোর
বদন ঢাকিয়া রোদন।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন