somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রণয় সঙ্গীত (যথাক্রমে লালন ও রবীন্দ্র অর্থ্যাৎ জাতীয় সঙ্গীতের অনুকরণে লেখা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সখির ঘনকালো কেশে
--- শ্রাবণ আহমেদ
.
সখির ঘনকালো কেশে,
আমার হৃদয় আছে মিশে।
হেরিরে তারে যখন
এ প্রাণও মন,
কুহকের বন,
আমার কুহকের বন ওঠে হেসে।
ঘনকালো কেশে, আমার হৃদয় আছে মিশে।

দেখবো তারে এই সংসারে,
নয়ন ভরে যতন করে
রাখবো এই মনের ঘরে প্রণয় জুড়ে
অধিক ভালোবেসে।

আমি দেখে তারে মোহের ঘোরে,
হারাই তখন দিশে।
মরি হায় হায়রে
আমি দেখে তারে মোহের ঘোরে
হারাই তখন দিশে।

ও তার, বদনেতে আছে মিশে
রূপের অনল সুপ্ত বেশে।
ঘনকালো কেশে, আমার হৃদয় আছে মিশে।
.
নিশিতে গগণ পানে
তাকায়ে আপন মনে
চাঁদের ঐ পূর্ব কোণে তারা গোণে
চেয়ে অনিমেষে।

তারে পাবার আশায় দিন চলে যায়
সন্ন্যাসীরও বেশে।
মরি হায় হায়রে
তারে পাবার আশায় দিন চলে যায়
সন্ন্যাসীরও বেশে।

ও সে বোঝে না কি মনের কথন
বুঝবে বল সে প্রীতি কিসে
জানবে বল সে প্রণয় কিসে
ঘনকালো কেশে, আমার হৃদয় আছে মিশে।
.
স্বপনে দেখি তারে
সে দেখায় মন না ভরে
কবে যে আপন করে পাবো তারে
থাকবো মনে মিশে।

ও তার দর্শনে মোর মোহেরই ঘোর
কাটবে বুঝি শেষে।
মরি হায় হায়রে
ও তার দর্শনে মোর মোহেরই ঘোর
কাটবে বুঝি শেষে।

তারে মনে মনে অনুক্ষণে
চলেছিরে ভালোবেসে
আমি উঠেছিরে হেসে হেসে
ভালো বেসেছিরে অনিঃশেষে
ঘনকালো কেশে, আমার হৃদয় আছে মিশে।
.
গত পোস্টের কমেন্টে একজন লিখেছেন, নকল মকল বাদ দিয়ে নিজে কিছু লেখার চেষ্টা করুন।
প্রিয়, আপনাকেই বলছি, আমি শ্রাবণ কারো লেখা নকল বা কপি করি না। আমি এর আগের পোস্টে এই সঙ্গীতটি লেখার কারণও উল্লেখ করেছি। আশা করি আগের ঐ পোস্টটা পড়ে নেবেন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×