চলছে অবিরত পাশবিক নির্যাতন।
আপন স্বাধীনতা মোর হচ্ছে যে হরণ।
ঘটনা চাপা দিতে গুজবের সূচনা।
রেপ, খুন, শেষে বলে, এইসব কিছু না।
জনতা নাচে সদা মিডিয়ার গানে।
চোখে 'ঘোর লাগাতে' মিডিয়া জানে।
আমরা যা দেখি সব, কিছুই তা সত্য নয়।
গোপনে যা হচ্ছে ভাই, চাপে তা গোপন রয়।
চোখে দেখা সত্য কিছু, নিমিষেই মিথ্যা হয়।
"চেপে যাও, হয়নি কিছু" ধূর্তলোকে হেসে কয়।
.
গুজব [] শ্রাবণ আহমেদ
মার্চ ২০২০
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২০ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


