- হ্যালো, হ্যালো। কল করে কথা বলছেন না কেন? হ্যালো....
- আসসালামুঅলাইকুম।
- ওয়ালাইকুমআসসালাম। কে আপনি?
- তুমি সংযুক্তা না?
- হ্যাঁ, কিন্তু আপনি কে?
- আমি কাব্য।
- কোন কাব্য?
- কেউ কেউ আবার ওগো বলেও ডাকে।
- মানে?
- তুমি বরং দুইটা একসাথে ডেকো, ওগো কাব্য।
- ফাইজলামি করেন? কে আপনি?
- আমি "ওগো"। তোমার ওগো।
- ফোন দিয়েছেন কেন?
- তোমার হাসিটা অনেক সুন্দর।
- (আম্মু আম্মু ও আম্মু দেখো তো কে যেন কল করে আবোল তাবোল বকছে)
- হ্যালো।
- আসসালামুঅলাইকুম।
- ওয়ালাইকুমআসসালাম।
- কেমন আছেন আন্টি?
- ভালো আছি। তুমি কে বাবা? আমার মেয়েটাকে বিরক্ত করছো কেন?
- আন্টি আপনার মেয়ে আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করে এখন আর সেটা নিতে চাচ্ছে না।
- কিসের পণ্য।
- কসমেটিক্স।
- (ঐ তুই নাকি কিসের কি কসমেটিক অর্ডার করছিস?)
- বাবা ও নাকি কিছু অর্ডার করেনি।
- এটা সংযুক্তার নাম্বার না?
- হ্যাঁ।
- আন্টি এখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার সব লেখা আছে। দুইটা জাপানি লিপস্টিক আর এক প্যাকেট হারবাল শ্যাম্পু অর্ডার করা হয়েছে।
- তোমাদের দোকানের নাম কি বাবা?
- যাই চাবেন তাই পাবেন।
- কী?
- আমাদের কোম্পানির নাম যাই "চাবেন তাই পাবেন।"
-.............
(অতঃপর টুট টুট টুট করে কলটা কেটে গেল)
.
ফোনালাপ
লেখক: Srabon Ahmed (অদৃশ্য ছায়া)
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


