somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুতে আসার গোপন রহস্য

১৭ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তার প্রতি দিন দিন আমার সন্দেহ টা বেড়ে যাচ্ছে। যাবে না তো কি করবে, যেভাবে সে আমাকে অবহেলা করে চলছে, তাতে করে আমি কেন যে কারও সন্দেহ হবে। সকাল বিকাল রাতে যখন ই ফোন করি বলে প্লিজ লক্ষীটি রাগ করো না আমি এখন খুব ব্যাস্ত তোমাকে পরে ফোন দিব। এক সপ্তাহ অনেক রিকোয়েস্ট করে একদিন দেখা করার জন্য রাজী হলো বিকাল ৪ টায় আমাদের সেই প্রিয় জায়গায়, যেখানে শ্যামল সবুজ পরিবেশ আর পাখিদের কিচির মিচির, উন্মুক্ত বাতাশ, পড়ন্ত বিকেলের একমুখা রোদ, সব মিলিয়ে কিযে এক মনমুগ্ধকর পরিবেশ। যা আমার ভাষায় প্রকাশ করতে পারব না। ৪টা বাজার দশ মিনিট আগে ঠিকই আমি হাজির কিন্তু কি আর করা সেই পুরোনো হিসাব নিকাশ শুরু হলো অপেক্ষার পালা, যা কিনা আমার কাছে বরাবরের মতো অসহনীয়।

৪টা২০মিনিট এর সময় হাঁপাতে হাঁপাতে আসলেন তিনি আর শুরু করলেন সেই পুরোনো কাসুন্দি। প্লিজ লক্ষী সোনা রাগ করো না দেরী হয়ে গেছে আর এমন হবে না, এই সামুটা আমাকে শেষ করল। সামু!!!!!! মানে সামুটা আবার কে আমার তো মেজাজ চরমে তার মানে তুমি অন্য মেয়ের সাথে..... তোমার সাহস তো কম নয়............... আমি যাচ্ছি চলে তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করবে না থাক তুমি তোমার সামু নিয়ে সামু সামু সামু উহ্ অসহ্য শেষ পর্যন্ত তুমি এমন একটা কাজ করলে না না আমি কিছু ভাবতে পারছি না তোমার মত এমন ছেলের সাথে কিনা আমি দিনের পর দিন। তোমার যদি প্রেম করার এতই শখ তুমি আমাকে বলতে আমি তোমার জন্য সে ব্যবস্থা করতাম।

বাসায় আসার পর ভাবতে লাগলাম আমি কি আসলে কাজ টা ঠিক করেছি, হ্যা ঠিক করেছি সে এমন করল কেন যার জন্যই আমি যখনই ফোন করি সে ব্যাস্ত থাকে। সে ব্যাস্ত থাকলে আমার সমস্যা কি তাই তো, আমি তো তার সাথে প্রেম করি না, আমি তো তার প্রেমিকা নয় যে সে সারা দিন আমাকে সময় দিবে, কি হয়েছে আমার আমি এমন করছি কেন, এর মানে কি আমি কি আসলেই তার প্রেমে পড়েছি, কি যে সব আবল তাবল বকছি। হঠাৎ ফোন বেজে উঠল রিসিভ করতে মন চাইছে না বিরক্ত লাগছে ফোনের রিংটোন অথচ এই টোন শুনা মাত্র আমি সব কাজ পেলে ছুটে আসতাম ফোন রিসিভ করতে। বেরসিক ফোনটা বেজেই চলল। বাজুক কত বাজতে পারে আজ ধরব না ..............

অনেক চেষ্টা করেও ঘুমাতে পারলাম না। কিছুতেই ঘুম আসছে না, তার শেষ শব্দ টা আমার কানের কাছে বার বার হানা দিচ্ছে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা টেরই পাইনি।

আম্মুর ডাকে সকালে ঘুম ভাঙ্গল, দেখি ঘড়িতে সকাল ৮টা বাজে, আম্মু বলতেছে কিরে তুই কলেজে যাবি না এত বেলা পর্যন্ত কিসের ঘুম। নাহ আমি কলেজে যাব না আজ, তখন আমার বান্ধবী লোপা ফোন করল কিরে মনে আছে তো আজকে না কার জন্মদিন কথাটা শুনে বুকের ভিতর কেমন নড়াচড়া দিয়ে উঠল, তাকে কিছু বুঝতে না দিয়ে বললাম মনে আছে কিন্তু আমার যে আজ শরীর খারাপ. এটা শুনে লোপা চিৎকার শুরু করল ওর জন্মদিন আর তুই কিনা বলছিস তোর শরীর খারাপ ব্যাপার টা কি, কিছু শুনতে চাই না আধা ঘন্টার মধে কলেজে এসে হাজির হবি আমরা তোর জন্য অপেক্ষা করিতেছি বলেই লোপা ফোনটা কেটে দিলো। বাধ্য হয়ে উঠে ফ্রেশ হলাম তারপর কলেজের দিকে রওয়ানা দিলাম। আর মনে মনে সাত পাচ ভাবতেছি কি করা যায় বান্ধবীদের কালকের কথা বলা যাবে কি যাবে না। তারা বিষয়টি কি ভাবে নিবে। তার পর সিন্ধান্ত করলাম আমি তার সাথে স্বাভাবিক আচরন করব কিন্তু শুধু অনুষ্ঠান টা পর্যন্ত তার পর ফিরে আসব।

চলবে.......>>>>>>>>

বিঃ দ্রঃ এখনও প্রথম পাতায় একসেস পাইনি।

( আমি এখানে নতুন ভুল ক্রটি হলে একটু ধরিয়ে দিবেন প্লিজ)
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১০ ভোর ৬:২৫
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×