ইংরেজী শীত.........নাগরিক শীত.....আধুনিক শীত
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সারাদিন মেঘলা ধোয়াটে ছিল আকাশ, প্রকৃতি। ঠিক কুয়াশা নয়, আবার মেঘলাও নয়। ধোয়া ধোয়া আর কেমন ঘোলাটে। যদিও আজ ভোরে আমি সূর্য উঠতে দেখেছিলাম। সারাবেলা বিষন্ন একটা ঝিমমারা দিন দেখে দেখে কাউকে জিজ্ঞেস করলাম ডিপ্রেশন শুরু হল নাকি আবার? কেউ বলল জানিনা। কেউ বলল, এটা শীত। শীত আসবার লক্ষণ। কারণ নভেম্বর মাস এসে গেছে। আজ নভেম্বরের পয়লা তারিখ। যেন নভেম্বরের পয়লা তারিখে শীত না এলে শীতের জাত যাবে।
সেই কথার রেশ ধরে ভাবছি..........নভেম্বর শুরু হল, কদিন আগে থেকেই হালকা উত্তরের হাওয়া টের পাওয়া যায়। সূর্যের দক্ষিনে হেলে পড়াও বেশ বোঝা যায়। তবু শীত এর কোন আলামত দেখা যায় না। ভোরবেলা শিশিরও দেখি না। যদিও রাতে তাপমাত্রা খানিক কমে।
যা বলছিলাম, নভেম্বর এল তাই একটু শীত না পড়লে চলে না। তার রেশ ধরে ভাবছি, আজকাল শীত কি ইংরেজী মাস ধরে আসা শুরু করলো? নগর জীবনের ব্যস্ততায় ঘেরা উষ্ণ এই দালানময় শহরে শীত এখন নভেম্বরে আসবে। ডিসেম্বরে একটু বেশী হবে। জানুয়ারীতে দুটো একটা শৈত্য প্রবাহ আর ফেব্রুয়ারীতে আবার দখিন হাওয়া।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১০ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন