বাচ্চা দাঁত 
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাফনার দাঁত পড়া শুরু হয়েছিল ২০১০ সালের জুন মাস থেকে। প্রথম দাঁত নড়ল, আমরা সে কি উচ্ছসিত। আমাদের ছোট্ট মেয়েটা আর ছোট্ট নেই, বড় হতে শুরু করল। সেই দাঁতটা এবং আরো একটা দাঁত পড়ে নতুন দাঁতও উঠে গেল। দু নম্বর দাঁতটা ডেন্টিস্ট এর কাছে যেয়ে তুলতে হয়েছিল। ফিলিপিনসে।
এরপর অনেক দিনের ব্যবধান। এরপর দাঁত নড়ল ২০১১ র শুরুতে। অষ্ট্রেলিয়া যাবার আগে আমি তড়িঘড়ি করে ডেন্টিস্টের কাছে যেয়ে দাঁত তুলে ফেললাম। নইলে দেখা যাবে অষ্ট্রেলিয়াতে আবার ডেন্টিষ্ট খুজতে হবে। আমার পুচকি মেয়েটা ফোকলা একটা হাসিমুখ নিয়ে চলল অষ্ট্রেলিয়া। ফোকলা সেই মুখ এর হাসি অনেক মিষ্টি, অনেক সুন্দর। আমাদের এত ভাল লাগছিল বলেই কিনা কে জানে, সেই দুটো ফোকলা দাঁতের শূন্যস্থান পূরণে নতুন দাঁতের আর দেখা নেই। নেই তো নেই।
মাস ছয়েক পরে দাঁত উকি দিল। জাফনা সেটা ফিল করেই এসে আমাকে বলছে "আম্মু দেখ একটা বাচ্চা দাঁত উঠেছে"। আমি ভাবলাম বাহ বেশ ভাল নাম তো! "বাচ্চা দাঁত"।
(এই ছোট ছোট কথাগুলো প্রতিদিনের অনেক আনন্দের খোড়াক দেয়। বড় হয়ে গেলে তো এত মজার মজার কথা আর বলবে না। মনে রাখার জন্যই শুধু ব্লগে লিখে রাখা। শুধু আমার নিজের জন্যই)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন
সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন