পুরোনো সেই দিনের কথা,
২৫ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগার কালপুরুষ দার বনানীর বাড়ীর ছাদটা আমাদের অনেক ব্লগারের অনেক পরিচিত। অনেক পছন্দের এই ছাদে অনেক অনেক দিন আড্ডা বাজী করার সুযোগ করে দিয়েছিলেন দাদা। ২০০৯ সালে ২৫ জুন ব্লগার চাচামিঞা গুলশানে চাকরী করেন এমন ব্লগারদের নিয়ে অফিস ফেরত একটা আড্ডার আওয়াজ দেন এক এক করে সম্ভাব্য অংশগ্রহনকারীদের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু ভ্যেনু কোথায় হবে তা নিয়ে সিদ্ধান্তে আসতে না পারায় দাদা তাঁর স্বভাব সুলভ আচরনে নিজেই উদ্যোগী হয়ে উনার বাড়ীর ছাদে ভ্যেনু ঠিক করতে বলেন।
তখন আমার হাতে অনেক অবসর। তাই ধেই ধেই করতে ছুটেছলাম আড্ডাবাজী করতে। তাছাড়া ব্লগ তখন এক ভীষণ নেশা, কাজেই ব্লগাড্ডায় যাবার নেশাটাও তাই সেইরকম।
অনেকের সাথে প্রথম দেখা হয়েছিল সেদিন। সেই ছাদটা আসলে আড্ডার জন্য এক অসাধারন জায়গা। এত চমতকার! সেই আড্ডার অনেক অনেক পরে কেউ একজন আমাকে জানিয়েছিলেন প্রথমবার দেখে আমায় নাকি তার খুব চেনা একজনের মতন মনে হয়েছিল। তাই তিনি চমকে উঠেছিলেন। শুনে কৌতুহল হয়। কার মতন? কতটা মিল? সেটা জানা হয়নি আজো।
সেই ছাদটাকে মিস করি আমরা অনেকেই....যারা ওখানে তুমুল আড্ডা দিয়েছি একসময়। অনেক স্মৃতি জড়ানো সময় । মধুর স্মৃতি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন