somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমর একুশে বইমেলায় বইতো কিনলেন কিন্তু সংরক্ষণ করবেন কিভাবে? তবে জেনে নিন বই সংরক্ষণে করণীয় কী কী :D

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাত্রই শেষ হল অমর একুশে বইমেলা। আমরা অনেকেই মেলায় ঘুরে পছন্দের বই কিনেছি।বই কিনে আমরা অনেকেই পড়ার পর সেটা কাউকে দিয়ে দেই বা বিক্রি করে দেই। আবার অনেকেই যে ধরনের বইই হোক না কেন কখনো সেটা হাতছাড়া করি না। বছরের বছর জমাতে থাকি। এভাবে জমাতে জমাতে বইয়ের যে বিশাল সংগ্রহ তৈরি হয় সেটা সামলানো এক ঝক্কির ব্যাপার। আর বই কিনলেই কি সব শেষ হয়ে গেল বইয়ের যত্ন ও সংরক্ষন করাওতো চাই। বইয়ের ঠিকমতো যত্ন না নিলে বা সংরক্ষণ না করলে এত শখের/ মূল্যবান বই নস্ট হয়ে যেতে পারে অথবা পোঁকায় খেয়ে নিতে পারে।

দীর্ঘদিন পর তাক থেকে কোন বই নামিয়ে মন খারাপ হয়ে যেতে পারে। আমাদের দেশের আবহাওয়ায় বইয়ের প্রধান শত্রু পোকা।

ব্যক্তিগত বই ঠিকমত সংরক্ষণ করতে কিংবা ব্যক্তিগত পাঠাগার গড়ে তুলতে কিছু নিয়ম মেনে চললে ভালো।

স্থান নির্বাচন


ঘরের যে কোন জায়গায় বই রাখা গেলেও নিরিবিলি এবং শান্ত পরিবেশ রয়েছে এমন স্থান নির্বাচনের চেষ্টা করতে হবে। সবচেয়ে ভালো হয় পাঠাগারের জন্য আলাদা এটি কক্ষের ব্যবস্থা করতে পারলে। সেখানে যাতে বসে পড়ার ব্যবস্থা থাকে সেটাও নিশ্চিত করতে হবে।

বই রাখা


• বই রাখতে আলমারি বা বুক শেলফ তো লাগবেই। বড় তাকে ছোট বই রাখলে জায়গার অনেক অপচয় হয় তাই বইয়ের ধরন বুঝে প্রয়োজনীয় সংখ্যক বুক শেলফের ব্যবস্থা করতে হবে।
• সরাসরি সূর্যের আলো বা তীব্র আলো ব্লিচিং বা বিরঞ্জন ক্রিয়ার জন্য দায়ী। কাজেই বইয়ে সংগ্রহশালাটি উজ্জ্বল আলো থেকে দূরে রাখতে হবে।
• ধূলাবালি এড়ানোর জন্য বেশি খোলামেলা কক্ষ পরিহার করা দরকার। প্রয়োজনে আলো ও ধূলাবালি এড়ানোর জন্য জানালা বন্ধ রাখতে হবে।
• পোকামাকড় এড়ানোর জন্য নিমপাতা, ন্যাপথালিনসহ অন্য কীটনাশক ব্যবহার করা যেতে পারে। তবে সেক্ষেত্রে আঙ্গুলে লালা লাগিয়ে পাতা উল্টানো যাবে না।

বই সাজানো


বই পাগল পাঠকদের বই সাজাতে হয় না। বই যত বিশৃঙ্খলভাবেই থাকুক না কেন কোন বইটি কোথায় সেটা ঠিকমত জানা থাকে তার। তবু বই সাজিয়ে রাখলে ভালো। বিশেষ করে অন্যদের সুবিধা।

• বই বিষয়ভিত্তিকভাবে সাজানো যেতে পারে। আবার সংগ্রহের সময় বা লেখকের নামানুসারে সাজানো যেতে পারে।
• বইয়ে সংগ্রহটা বড় হয়ে গেলে ক্যাটালগিং পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। ক্যাটালগিং এর সফটওয়্যার ছাড়াও কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে এ ধরনের সেবা বিনে পয়সায় পাওয়া যায়। এরকরম কয়েকটি সাইট:http://www.librarything.com , http://www.shelfari.com ,http://www.reader2.com

তাপমাত্রা ও আর্দ্রতা
তাপমাত্রা ২১ ডিগ্রী সে. এর ওপরে এবং আর্দ্রতা ৬৫% এর বেশি হলে ছত্রাক আক্রমণের সম্ভাবনা বাড়ে। আবার আর্দ্রতা খুব কম হলে বইয়ের পাতা মচমচে হয়ে ভেঙ্গে যেতে পারে। যে কক্ষে বই রাখা হচ্ছে সে কক্ষের তাপমাত্রা ১৬-২১ ডিগ্রী সে. এর মধ্যে থাকা উচিত। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থাকলে ভালো।

বইয়ের যত্ন

• আমাদের অনেকেরই বইয়ের পাতা মোড়ানো বা ভাঁজ করার অভ্যাস আছে, এটা ক্ষতিকর। বাজারে আঠাযুক্ত বুকমার্ক কিনতে পাওয়া যায়, এগুলো কিংবা কাগজের টুকরো ব্যবহার করা যেতে পারে।
• বিছানায় শুয়ে বা আধা শোয়া অবস্থায় বই পড়লে যাতে বাঁধাই এর কোন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বই পড়া


• পুরো কক্ষে উজ্জ্বল আলোর ব্যবস্থা না করে কেবল টেবিলে টেবিল ল্যাম্পের ব্যবস্থা করলে বইয়ের ক্ষতি কম হবে।
• আরামদায়ক পাঠের জন্য চেয়ার-টেবিলের উচ্চতার অনুপাত গুরুত্বপূর্ণ। এজন্য উচ্চতা পরিবর্তন করা যায় এমন চেয়ার হলে ভালো।

পোকা আক্রান্ত হলে


• পোকা আক্রান্ত বই দ্রুত আলাদা করতে হবে যাতে অন্য বই আক্রান্ত না হয়।
• আক্রান্ত বইটি রোদে দিয়ে পোকামুক্ত করার চেষ্টা করতে হবে। প্লাস্টিক প্যাকেটে মুড়ে ডিপ ফ্রিজে রাখলেও পোকা মরে যায়।

তথ্যসূত্র : ইন্টারনেট ও বিভিন্ন ওয়েবসাইট।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:১২
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×