somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলার অবাঙালী আমি

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাঙালী বাঙালী ফুটানির কোথাও কোন কমতি নেই আমাদের। হ্যা, এই ফুটানি আমিও করতাম কিন্তু আর করব না। যদি এই বাংলায় রাজন হত্যার বিচার না হয় তাহলে আর কোন দিন নিজের পরিচয় বাঙালী হিসেবে দেব না, ইনশাআল্লাহ।
"এমন দেশ টি কোথাও খুজে পাবে নাকো তুমি" হ্যা আসলেই তো তাই। এই দেশেই হলমার্কের ৪ হাজার কোটি টাকা চুরির কোন বিচার হয়না, দেশে কালো বিড়াল রাতের আধারে গাড়ি ভর্তি টাকা চুরি করতে গিয়ে ধরা খাওয়ার পরে কোন বিচার হয়না, বনমন্ত্রীর পরিবেশ উন্নয়নের জন্য বরাদ্দ টাকা চুরিতে বিচার হয়না, তাজরিন ফ্যাশনে মানুষের পোড়া গন্ধের স্বাদ দুদিন পর ভুলে যাই, শাপলা চত্বরে হাজারো মুসলিমের রক্তে দিয়ে রাজপথে উল্লাস করি, রানা প্লাজায় হাজারও মৃতের মাতাল গন্ধে নেশা করি, নারীর সম্ভ্রম দিয়ে পহেলা বৈশাখ উৎযাপন করি, ফেলানী হত্যার বিচার হয়না, মুসলিম দেশে থেকে নামমাত্ৰ মুসলমান নেতারা ইসলাম নিয়ে একের পর এক কটু কথার ঝড় তোলে, কই পাবেন এমন দেশ হা? যে দেশে নির্মম মৃত্যু থেকে বাঁচতে বিশ্বজিতের করুন কন্ঠ আমি হিন্দু হিন্দু বলে চিৎকার করে। ১৩ বছরের বাচ্চা রাজন মৃত্যুর আগে পানির জন্য কাতরাতে থাকে কিন্তু এক ফোটা পানি পায়না, পিপাসা নিয়েই তাকে মরতে হয়। এরকম অহরহ ঘটনা ঘটেছে, ঘটতেছে... কই পাবেন এমন দেশ?
একবুক দুঃখ নিয়ে কাকেই বা ধিক্কার দেব? আমরাও তো ওদেরই দলে, আমরাও বাঙালী। পার্থক্য এইটুকু যে কেউ কর্ম সাধন করে, কেউ নিরব দর্শক। আমরা তো মুখে মুখেই বলি, "চুপ থাকা সম্মতির লক্ষন"।
জানি রাজন হত্যা নিয়ে দু'দিন মিডিয়া খুব তোলপাড় করবে, মায়া মায়া ভাব দেখাবে, আবার নতুন খবরের জন্ম হবে, তখন এগুলো সব শিকায় তুলে নতুন খবরের পিছে দৌড়ঝাপ শুরু করবে। আর আইন?? আইনতো টাকার গোলাম, বছর ঘুরতে না ঘুরতেই রাজন হত্যার কেইস ফাইল কত ফাইলের নিচে চাপা পড়বে তার হিসেব নেই।
বিশ্বাস হচ্ছে না, তাই তো?? তাহলে মনে করে দেখুন র্যাবের গুলিতে পা হারানো লিমনের বিচার কাহিনি...
পরিশেষে একটা নিউজ পোর্টাল খবর দিয়ে শেষ করব, "রাজনকে পিটিয়ে হত্যায় খালেদা দায়ি। বলেছেন, হাছান মাহমুদ"
যাইহোক জাতির উন্নতি হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, ডিজিটাল হচ্ছে বাংলাদেশ। নিরবে দাড়িয়ে জাতির উন্নয়নে এগিয়ে যাওয়া ডিজিটাল বাংলাদেশ দেখছি....

এমন-ই একটা লেখা গত ১৩ ই জুন ২০১৫ সোসিয়াল মিডিয়া ফেসবুকে প্রকাশ করেছিলাম। আজ দেখছি এই অধমের কথা সত্য হতে চলেছে। সবাই রাজন নামটা ভুলতে বসেছে। মিডিয়া অফ, সোসিয়াল সেলিব্রেটিরাও অফ। সবাই নিজে তো ভালো আছেন এটাই ভাগ্য, এই তো? আছেন শেষ মুহুর্তের ঈদ আয়োজন, টিভি অনুষ্ঠান নিয়ে। ক্রিকেট আর বজরোঙ্গী ভাইজান নিয়ে....
একবারও কি ভেবে দেখেছেন রাজনের সেই মা-বাপের কথা? কেমন কাটল তাদের ঈদ? কি হলো তার বিচার?
এই জন্যই বলি, আমরা বাঙালী জাতি। আমাদের আবেগ যতটা বেশি আবেগ ভুলে যাওয়ার প্রবনতাও ততটা বেশি। অর্থাৎ আমরা হুজুগে বাঙালী।

**কথাগুলো হঠাৎ জ্বলে উঠে নিভে যাওয়া বাঙালীর জন্য।
(৩১/০৭/২০১৫)
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×