somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতির খোলা চিঠি

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি মনে প্রানে বাঙালী না। ধরে নিন আমি রাজাকার। আমার পরিচয় আমি মাছ দিয়ে ভাত খেতে ভালবাসি। আপনারা তো খাঁটি বাঙালি, আমাকে একবার বলবেন কি যারা এই দেশের জন্য ভুমিকা রেখেছেন তাদের জন্য আপনারা কি করতে পেরেছেন? কিছুই করেননি।
হ্যা, মানছি তাদের যারা ক্ষমতায় বসেছেন তাদের কিছু ভুল ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় বসার পর কিছু দুর্নীতি ও স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতা গ্রহনের পর পররাষ্ট্র নীতি চেয়েছিলেন, এছাড়াও কিছু অন্যায় ছিল।
আমি তথ্যে যাবো না, যুক্তিতে যাবো। ধরে নিলাম তারা খারাপ কাজ করেছেন। কিন্তু তারা কি কোন ই ভাল কাজ করে নি? তারা কি বর্তমান রাজনীতির চেয়ে ভাল পরিবেশ বজায় রাখেন নি?
সর্বোপরি তাদের প্রত্যকের ভুমিকার জন্যই আপনারা এই স্বাধীন দেশে আজ রাজনীতি করতে পারছেন।
যেহেতু কাদা ছুড়াছুড়িটা বেশি আওয়ামিলীগ ও বিএমপি নিয়ে তাই তাদের কথা ই বলবো। সবাই জানে স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু বা শহীদ জিয়া কতটা করেছেন। সবাই কি ৭ই মার্চের মুজিবের রক্ত গরম করা ভাষন ভুলে গেছেন? যুদ্ধের সময় জিয়ার কৃতিত্ত্বের কথা ভুলে গেছেন?
জানি কেউ ভোলেন নি, তবে রাজনীতির দাম্ভিকতা আপনাদের পশু করে দিয়েছে। আপনারা আছেন স্বাধীনতার ঘোষক কে এই নিয়ে। কেন? এ বিষয়তো সবার জানা জিয়াউর রহমান প্রথম বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনা দেন। আমি আবারও বলছি, জিয়াউর রহমান ঘোষনা দেন, এটাও বলছি বঙ্গবন্ধুর পক্ষে।
এ নিয়ে এতো মত বিরোধের তো কিছু দেখি না। যেখানে তাদের নিজেদের ভিতর এই নিয়ে কোন কোন্দল ছিল না সেখানে আপনাদের এত্ত মাথা ব্যাথা কেন?
আপনারা তাদের জন্য কি করেছেন? শুধু নিজেদের নামের প্রসারের জন্য বাপের নামে বা স্বামীর নামে স্থাপনা গড়েছেন। তাও করেছেন নিজের নামকে বড় করার জন্য। আমি বুকে হাত রেখে বলতে পারি সুযোগ থাকলে এই সবকিছু নিজের নাম দিয়ে করতেন।
এতক্ষনে পাঠক বুঝে ফেলেছেন কথাগুলো কাদের উদ্দেশ্য। হ্যা, কথাগুলো ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করা আর মুক্তিযুদ্ধো নিয়ে বুলি দেওয়া হাসিনা ও খালেদাকে নিয়ে।
আপনাদের বলছি, আপনারা এই দেশের জন্য যা করেছেন তা হলো ক্ষমতার জন্য নিজের বাপের বা স্বামীর খুনিদের বড় চেয়ারে বসিয়েছেন। রাজাকারকে করেছেন মুক্তিযোদ্ধা। কতগুলো আহম্মককে সঙ্গে করে রাজনীতিতে বসেছেন। ফলাফলে কাদা ছোড়াছুড়ি।
হ্যা, এই রাজনীতির কাদা ছোড়াছুড়ি ই করেছেন। জনগনের গায়ে আগুন ঢেলে দিয়েছেন। নিজেদেরকে নিজেরা ট্রোল করেছেন। এটাই কি চেয়েছিল আপনার বাপ বা আপনার স্বামী? এটাই কি চেয়েছিল মুজিব অথবা জিয়া?
আপনারা তাদের চাওয়া পাওয়া পুরোন করতে পারেন নি। আপনারা নিজেদের চাওয়া পাওয়া পুরোন করেছেন। রাজনৈতিক ক্ষমতা চেয়েছেন।
আপনাদের ভিতরতো স্বজনপ্রীতিও নেই। না পেরেছেন বাপ-স্বামীর ইচ্ছা পুরোন করতে, না পেরেছেন ক্ষমতার সৎ ব্যবহার করতে। অথচ আপনারা যা করছেন সেগুলোকেই তাদের স্বপ্ন বলে চালিয়ে দিয়েছেন।
তাহলে কি আমি বলব আমার স্থান আর আপনাদের স্থান অভিন্ন। আপনারাও রাজাকার!!
আসুন, ভালোর পথে আসুন। দুইজনে এক টেবিলে বসে চা খেতে খেতে রাজনীতির আলাপ করুন। জনগনের কল্যানের কথা ভাবুন। দেখবেন বঙ্গবন্ধু বা শহীদ জিয়ার স্বপ্ন পুরোন হবে। দেখবেন জনগন আপনাদেরকে মাথায় তুলে নাচবে। তখন আর মিথ্যা বলা লাগবে না "জনগন আমাদের পাশে আছে"।
(১৫/০৮/২০১৫)
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×