somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মদিন বার্তা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২রা সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার। আমি শিশুটির জন্ম হয়েছিল। হয়তো এটাই আমার জীবনের প্রথম ভুল ছিল, ভুল ছিল এজগতের রহস্য দেখার জন্য এখানে থাকা। কারন, এই পৃথিবীকে এখনও কিছু দিতে পারিনি, শুধু নিয়ে গেলাম। জন্মের পর থেকে কম কষ্ট দেয় নি এই পৃথিবী, মধ্যবিত্ত ঘরের ছেলে, কিছু কথা গোপন রেখে শুধু এইটুকু বলতে চাই পরিবেশ থেকে কোন কষ্ট কম পায় নি। এই ক্ষুদ্র জীবনে অনেক মানুষের সাথে থাকার সোভাগ্য হয়েছে, ফলে মানুষ চিনেছি, চিনতে গিয়ে ধোকাও কম পায় নি। বন্ধু বান্ধবদের যাকেই একটু আপন ভেবেছি, দুর্বলতা প্রকাশ করেছি, সে ই পরবর্তিতে রাঙানো চোখে চোখ পাল্টি দিয়েছে। বাকি ছিল নারীর নিকৃষ্টতা কেমন হয় তা দেখার, সেটাও কোন এক নিকৃষ্টা পুরোন করে দিয়েছে বছর খানেক আগে। সমাজের গবেষনার গিনিপিগ হয়েছি, ভরসা এইটুকু যে ক্ষুদ্র আরশোলার মত এখনএ টিকে আছি। তবে এই জগতে এসে এক মহামুল্যবান উপহার পেয়েছি, তিনি আমার মা, আদর করে আম্মু বলেই ডাকি, আল্লাহর অশেষ করুনায় যিনি আমাকে এ পৃথিবীর মুখ দেখিয়েছিলেন। আমি জীবনে এই একটিমাত্র নারীর সত্যিকারের ভালবাসা পেয়েছি, সত্যি রুপ দেখেছি, যা সব মানব হিংস্রতা, সকল নারী নিকৃষ্টতাকে ভুলিয়ে দেয়। আজ ইংরেজি এই তারিখ টা ভয়ানক পৃথিবী দেখতে আসা আমার দিনটার সাথে মিলে যায় বলে অনেকে এবং অনেকেই শুভ কামনা বার্তা জানিয়েছেন, তাই এতগুলো অপ্রিয় কথা আওড়ালাম, আমার জীবনের সাথে পরিচয় করিয়ে দিলাম। আরও একটি অপ্রিয় কথা হলো, আমার প্রতিটা আনন্দের দিনই আমার মন খারাপের দিন, অতি আনন্দে মন খারাপ করে থাকতেই আজীবন পছন্দ হয় আমার। তবে যেহেতু শুভ বার্তা পাঠিয়েই ফেলেছেন তাই সকলের কাছে আমার ছোট্ট চাওয়া, সবাই এই ক্ষুদ্রের জন্য দোয়া করবেন। দোয়া করবেন যেন আমার মায়ের সব ইচ্ছেগুলো পুরোন করতে পারি, সত্যের পথে চলতে পারি। জীবনে অনেক বড় কিছু হওয়ার শখ কোনদিনই ছিল না, এখনও নেই। আমি এই বিরাট পৃথিবীর জন্য কিছু করে যেতে চাই না, দেশের জন্য কিছু করে যেতে চাই না, আমি জানি এগুলো স্বপ্নের আরেক নাম। শুধু দোয়া করবেন যেন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে, সত্যের পথে থেকে পৃথিবীর দু পাঁচজন মানুষের জন্য ভাল কিছু করে যেতে পারি।
(জীবন অধ্যায় সংক্ষেপিত)
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×