
০১. গরু বিক্রেতা চড়া দাম চাওয়ায় ক্রেতার এ্যাকশন: আরে ভাই! কি মনে হয় আমাকে? মোটে দাম দিচ্ছেন না!
বিক্রেতার রিএ্যাকশন: আপনে কি গরু যে দাম দেওয়ান লাগবো? তাছাড়া এই বাজারে আপনের মত পাবলিকের চেয়ে গরুর দাম বেবাক বেশি!
০২. বেয়াদব গরুর সাথে কাউফি নিতে গিয়ে ডিজিটাল পোলার এ্যাকশন: কিরে বেটা! কাউফিটা নিতে দিবি না?
গরুর এ্যাকশন: চোয়ালের যে পোজ নিতেছেন তাতে আপনের ছবি নিলেই হবে, কেউ ধইরতেই পারবো না আপনে মানুষ!
০৩. রাগী গরু শিং নিয়ে তেড়ে আসায় সুন্দরী মেয়ের এ্যাকশন: এই দুষ্ট মিষ্টি গরুটা! তেড়ে আসো কেন?
গরুর রিএ্যাকশন: ঘাস নিয়ে যে ভঙ্গি কইরছো সুন্দ্রী, তাতে ঘাসগুলো আমারে দিবা না নিজেই খাবা বুইঝবো কেমনে!
০৪. ছকিনাদের কেনা গরু দেখে প্রমিক আব্বাসের এ্যাকশন: জানু, তোমাদের বলদ গরুটা তো অন্নেক সুন্দর!
ছকিনার রিএ্যাকশন: কি! আমাদের কিউট ইনোসেন্ট গরুটাকে বলদ বললে? অতঃপর ব্রেকআপ!
০৫. কাউফি তুলে গাল্টু গুল্টু মেয়ের এ্যাকশন: দেখো বল্টু ভাই! সেলফিটা কত কিউট আর জোস না?!
বল্টুর রিএ্যাকশন: হুম, তয় আপলোড দিলে বলে দিও কোনটা তুমি!
০৬. চৌধুরী সাহেবের খানদানি গরু দেখে পাবলিকের এ্যাকশন: চৌধুরী সাব, কত নিলো??
গরুর রিএ্যাকশন: চৌধুরী, আপনের দিন শ্যাষ, লোকে এখন খালি আমার দাম জিগায়!
হাবিজাবির পুরোটাই কল্পনা। বাস্তবে যদি কারো সাথে বা কোন ঘটনার সাথে মিলে যায় তাহলে সব দোষ কুরবানীর গুরুর। আর ঠাট্টার ছলে যদি কেউ কিছু বুঝে থাকেন তাহলে বলব, "ঈদ মোবারক"।
(২৬/০৯/২০১৫)
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



