somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্ররাজনীতি : আমাদের অন্ধকার ভবিষ্যত -১

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেজুরবৃত্তি কথাটির মানে কি ?

কয়েক দশক আগেও আমাদের গ্রাম বাংলায় মোড়ল কিংবা ভূস্বামীদের ব্যাপক প্রভাব প্রতিপত্তি ছিল। তাদের কথায় গ্রাম চলত। তারাই ছিল গ্রামের সর্বসর্বা। কারন তারা ছিল অধিকাংশ সম্পত্তির মালিক। তখন তাদের ঘিরে একশ্রেনীর মানুষ থাকত যারা নিজস্বতাকে বিসর্জন দিয়ে তাদের চাটুকারিতা করত। প্রয়োজনে অপ্রয়োজনে এসব চাটুকাররা তাদের অন্ধভাবে সমর্থন করত। ন্যায় অন্যায় বিবেচনা বোধ থাকা স্বত্বেও তারা সবসময় জ্বি হুজুর জ্বি হুজুর করত। এর কারন ছিল এসব মোড়ল কিংবা ভূস্বামীদের প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তারা কিছু সামাজিক সুযোগ সুবিধা ভোগ করত। তাই এসব চটুকাররা সাধারন মানুষের কাছে দালাল হিসেবেই আখ্যায়িত হতো।

শুরু করেছিলাম একটা প্রশ্ন দিয়ে,
লেজুরবৃত্তি কথাটির মানে কি ?
সাধারন কথা হলো লেজ থাকলে মাথা থাকবে। আর মাথাকে লেজ অন্ধভাবে অনুসরন করবে এটাই স্বাভাবিক। এখন যদি মাথাকে মোড়ল আর লেজকে চাটুকার ধরি তাহলে আমরা স্পষ্ট ভাবে বলতে পারি যে লেজুড়বৃত্তি মানে দালালি। হ্যাঁ, অপ্রিয় হলেও সত্য এটাই যে লেজুড়বৃত্তি মানে অন্যের হয়ে দালালি করা।

এখন আসল কথায় আসা যাক।
লেজুড়বৃত্তিক ছাএ রাজনীতি রাজনৈতিক দলগুলোর হয়ে ছাএদের দালালি করা নয় কি?
আজ আমরা ছাএরা রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনের জন্য রাজপথে নামছি। তাদের হুকুমে হরতাল করছি অবরোধ করছি। রাজপথে নেমে ভাংচুর করছি গাড়ি পোড়াচ্ছি। প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা করছি । তাদেরকে অন্ধভাবে সমর্থন করছি। নিজেদের বিবেক আর বিবেচনা বোধকে বিসর্জন দিয়ে সকল অন্যায় অনিয়ম দুর্নিতি মুখ বুজে সহ্য করছি। তাদের ক্ষমতায় থাকার কিংবা ক্ষমতায় যাওয়ার ঢাল হিসাবে নিজেদের উৎসর্গ করছি।
এটাই কি ছাএরাজনীতি?
শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি। ক্ষমতাসীনদের আধিপত্য বিস্তার। হল দখল। সন্ত্রাস চাঁদাবাজি মাদক । সাধারন ছাএদের উপর চোখ রাঙ্গানি। তাজা রক্তে রক্তাক্ত ক্যম্পাস। সন্তান হারা মা্যের কান্না। প্রিয়ার চোখের জল।
এটাই কি আমাদের কাজ ?
আমাদের চারপাশে হাজারো সমস্যা।জীবন যাত্রার ব্যায় বৃদ্বি। ক্ষুধার্ত মানুষের হাহাকার। সর্বহারাদের অসহায় মুখ। ন্যায় বিচারের অভাব। দুর্নিতিবাজদের সম্পদের পাহাড়। ক্ষমতা লিপ্সুদের দৈরাত্ব।শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য। শিক্ষা ব্যায় বৃদ্বি। বৈষম্যমূলক শিক্ষ ব্যাবস্থা। রাজনৈতিক এবং অর্থনৈতিক শোষন। জাতীয় স্বর্থ বিসর্জন। এসবে আমাদের মোটেও ভাবায় না।

তাহলে আমাদের শিক্ষার মূল্য কি?
আমাদের আদর্শ কি?
আমাদের বিবেক কোথায় ?
আমাদের মূল্যবোধ কোথায় ?

এই আমরাইতো দেশের ভবিষ্যত কর্নধার। আমাদের হাতেই আসবে দেশ পরিচালনার ভার। মুক্তিযুদ্বের চেতনায় সন্ত্রাস দুর্নিতিমুক্ত শ্রেনীবৈষম্যহীন একটি আধুনিক সুখী সমৃদ্বশালী বাংলাদেশ গড়ার দীর্ঘদিনের স্বপ্ন আমরাইতো বাস্তবায়ন করব।

এই আদর্শহীন আমরা কি তা পারব?
বিবেক মূল্যবোধ হীন আমরা কি তা পারব ?
দালালি করে যে দাসত্বের মানসিকতা তৈরি করছি আমরা সেই আমাদের দ্বারা কি তা সম্ভব ??????
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×