somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লক্ষ অনুরাগীর ভিড়ে রাজাকার গোআজমকে প্রজম্মের “জুতা”

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংখ্যায় তারা লক্ষাধিক ছিলো। তারা কোটির অধিকও থাকতে পারতো। এতে অবাক হওয়ার কিছুই ছিলো না। কিন্তু থাকেনি। ছাগলের পালে লক্ষাধিক ই ছিলো। গোলাম আজম গং...... গোলাম আজমের মুরিদ তারা, মওদুদীবাদের ধারক তারা। কেউ কেউ দালাল, শুভাকাঙ্ক্ষীও ছিলো। বিশাল বহর তাদের, বিশাল শোডাউন। ইসলামের ধারক বাহক বলে কথা (তাদের মতে)। প্রেস্টিজিয়াস ব্যাপার। বিশ্বের কাছে মহান বলে জাহির করতে হবে। প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে। তার শরীরের কালিমা মোচন করতে হবে। গর্তে থেকে থেকে জং ধরা শরীর ঝাড়তে হবে। তার জন্য গত তিন দিন ধরে চলছে প্রস্তুতি।

এসব জানতাম আমরা। আওয়ামী লীগ রাজনীতি বোঝে, সরকার ক্ষমতা বোঝে, প্রশাসন সময়ের হাওয়া বোঝে। আমরাও আঁচ করতে পারছিলাম হাওয়া কোন দিকে বইছে। হয়ত প্রতিকূল ছিলো সেই হাওয়া আমাদের জন্য। বুঝতে পারছিলাম, তবু প্রতিজ্ঞা করলাম, কিছু করতেই হবে। রুখতে হবে এই পিশাচকে। আমরা জানিনা আমাদের সক্ষমতা। জানিনা আমাদের আকার, সংখ্যা, সীমাবদ্ধতা। শুধু জানি জ্বলছে দ্রোহের আগুন, বুকের ভেতর। এই আগুন নেভাতে হবে। একটা কিছু করতে হবে।

প্রেসক্লাব থেকে যখন এগোতে লাগলাম তখন সর্বসাকুল্যে জনা চল্লিশেক আমরা। জানতাম, জোয়ার এলে হয়ত বানের জলে ভেসে যাবো, তবু অকুতোভয় তারুন্য। রক্তে যাদের দ্রোহের মহাকাব্যিক ইতিহাস, তাদের কিসের ভয়? হ্যাঁ, আমরা ভয়কে জয় করেছি। আমরা প্রতিবাদ করেছি লক্ষ হায়নার সামনে দাঁড়িয়ে। মাত্র এই কয়জনই। হয়ত আমরা পারিনি যা চেয়েছিলাম। কিন্তু আমরা ছাড়িনি। বিশ্বাস করুন আমরা একদম ছাড়িনি। রাজাকারের কফিনে জুতা মেরে ঘৃনা আর প্রতিবাদের এক নতুন ইতিহাস রচনা করেছি আমরা। হ্যাঁ, আমরাই করেছি, এই প্রজম্মই করেছি। আমরাই ইতিহাসের এই অধ্যায়ের কারিগর। জয় বাংলা।

বিদ্রঃ বাঁধন ভাই’কে স্যালুট। মৃত্যুর পরোয়া না করে হাজারো হায়নার ভিড়ে ঢুকে রাজাকার গোলাম আজমের কফিনে জুতা নিক্ষেপ করার জন্য। তুমিই এই ইতিহাসের নায়ক। আজম্ম স্যালুট তোমায়।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনৈতিক হাতিয়ার হিসাবে ধর্ম অবমাননার ব্যবহার ক্রমশ বাড়ছে !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:২৯


ঢাকায় এসে প্রথম যে স্কুলে ভর্তি হয়েছিলাম, সেটা ছিল মিরপুরের একটা নামকরা প্রতিষ্ঠান। লটারির যুগ তখনো আসেনি, এডমিশন টেস্ট দিয়ে ঢুকতে হতো। ছোট্ট বয়সে বুঝিনি যে স্কুলের টিচাররা কোন মতাদর্শের... ...বাকিটুকু পড়ুন

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

লিখেছেন নতুন নকিব, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৮

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

অন্তর্জাল থেকে নেওয়া সূর্যোদয়ের ছবিটি এআই দ্বারা উন্নত করা হয়েছে।

ইসলামের পবিত্র আলো ওদের চোখে যেন চিরন্তন গাত্রদাহের কারণ। এই মাটি আর মানুষের উন্নয়ন... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৯

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

বিএনপি রাজনীতিতে এক অদ্ভুত মোড়—অনেক বছর পর হঠাৎ করেই তারেক রহমান সরাসরি জামায়াতকে ঘিরে কিছু সমালোচনামূলক কথা বললেন।... ...বাকিটুকু পড়ুন

এমন থাপ্পড় খাবি!

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩



ঘটনাঃ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের পতনের সময়।
চৈত্র মাস। সারাদিন প্রচন্ড গরম। জামাই তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। সুন্দর গ্রামের রাস্তা। পড়ন্ত বিকেল। বউটা সুন্দর করে সেজেছে। গ্রামের... ...বাকিটুকু পড়ুন

এডমিন সাহেব আমাকে নিয়ে অনেক বক্তব্য দিতেন এক সময়।

লিখেছেন জেন একাত্তর, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৯



আমার "চাঁদগাজী" নিকটাকে উনি কি জন্য ব্যান করেছিলেন, সেটা উনি জানেন; আসল ব্যাপার কখনো আমি বুঝতে পারিনি; আমার ধারণা, তিনি হয়তো নিজের দুর্বলতাগুলো নিয়ে ভয়ে ভয়ে থাকতেন; মনে... ...বাকিটুকু পড়ুন

×