আটকপালে জন্ম নেয়া হাটের কোনায়
বেখাটে কিছু বসে থাকে বিড়ম্বনা
কিছু কোনায় কেউ বসে
খুজে বেড়ায় স্বান্তনা
.
এদিকে বেচি-কিনি চলে পৃথিবীতে
সুখ স্বাচ্ছন্দ্যের আহ্লাদে
অলিম্পিয়াড যেন সৃষ্টির সেরা
এখানে বিক্রিত গাজর,শসা অথবা আদা
.
খুব জোড় করে ঢুকিয়ে দেয়া বাজারে
সমাজতন্ত্রের কতোটুকু পড়ে গণতন্ত্রে
কতো কেউ খায় না কে রেখেছে খোজ?
কে মরে যায় চলে যায় রোজ?
.
এটা অদ্ভূত স্বপ্ন যেন স্বপ্নের চাষ
কে কবে করেছে কতোটুকু আভাষ?
সৃষ্টির সেরা জীবের গায়ে উঠে গেলে রাশ
কতো মানুষ মরে যায়,গলায় দেয় ফাস
.
এভাবে চলে, চলে যায় সময়
কতো কেউ মেনে নেয় কতোখানি অন্যায়
এভাবেই চলুক আর কিছুদিন
কেউ বেচে যাক কেউ হোক মলিন
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




