আর্সেনিক দূষণের মতো
অনেক কাল যাবৎ শোষণ করে
যাচ্ছে মৃত জনমানব
এ জঙ্গল ছাড়া মানুষ বাচে না
তালের শাষের মতো মানুষকে
আগলে রাখে যে জঙ্গল
তাদের কি কেউ আদৌ করে মঙ্গল
সৃষ্টি সমাজ সেই ভঙ্গুল
পরিপেক্ষিতে প্রতি বছর মেতে ওঠে তিমিরা
নদী ভেদে বেকে চলে কৃমিরা
.
তবু মানুষ ফানুসের মতো চুপসে যায়
কথায় কথায় জনগণ মাতায়
টিভি,সেমিনারে শুধু মতবাদ
আর জঙ্গলে গাছেরা করে আর্তনাদ
.
পরিবেশ বাচাও আন্দোলনের নামে কত লিফলেট
নেতারা চাবায় বিড়ি আর ওমলেট
কে বাচায় কাকে এ দেশে
গাছেরা সব মরে যায় শেষে...
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



