এরপরে বইমেলায় কেমন নিখোঁজ নিখোঁজ ভাব
আমার সস্তা কাব্য নিয়ে চলছিলো লাফঝাঁপ
হঠাৎ কই থেকে কোন পাশ ফিরে চাওয়া
কোনো চোখে চোখ লেগে
কি যেন কার ভালো গেলো লেগে
.
মশার কামড়ে রাত মোটামুটি বারোটা বাজিয়ে
একের পর এক যেসব কাব্য শানিয়েছি
পুরোনো কিছু মাথায় ধার লাগিয়ে
বেশ ছাই পাশ কাব্য লিখেছি
.
প্রকাশকের সেখানে উপচে পড়া ভীড়
তরুন কেউ বরুনের সাথে
পকেট ভরা টাকা দেখে
জীবন কাব্য মরে যাচ্ছিলো
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




