বাইরের আকাশের দিকে তাকিয়ে দেখো
শুধুই লোভ
তোমার অতি ক্ষোভ
ওসব ছাই পাশের প্রতি
তুমি রেডবুলকে কফির কাপে ঢেলে নাও
স্টকএক্সচেঞ্জে বসে শান্তিনিকেতনের গান গাও
সময়ে সময়ে প্রতিবাদের স্মারকলিপি দাও
এরপরেও আবহাওয়া অধিদপ্তরে ঝড়ের আভাস
তবুও পাল্টাতে পারোনি আমার অভ্যাস..
.
এখনো আমি শীতবসন্তে ম্যাক্রোর বুক চিড়ে চোখ বুলাই
টিভি খুলে টকশোগুলোই খাই
মোটা ফ্রেম একই তবে পাওয়ার দ্বিগুন
বুক নিভে চৌচির সেই কষ্টের আগুন
.
একটু শান্তি দরকার
ক্লান্তির শরীরে তুমি সরকার...
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



