আমি ব্লগিং ছেড়ে দিছি কথাটা ৯৯% সত্য।
আমি ব্লগ ছেড়ে দিচ্ছি, এই কথা শুনে অনেক অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে অনেক ভাবে বোঝানোর চেস্টা করেছেন।
কেউ ফেবুতে কমেন্টস করে, কেউ ইনবক্স করে, কেউ আবার ইমেল করে। দুই একজন আবার অতি উৎসাহী হয়ে রাত ২টার সময় মোবাইলে কল দিয়ে “কারন” জানার চেস্টা করেছেন।
আমি খুব সংক্ষেপে কারন গুল উল্লেখ করলাম।
আমার এই পোস্ট পড়ে কেউ যদি আহত বা আঘাত প্রাপ্ত হন তাহলে আমার কোনো দোষ নাই।
কারন ১
"সবাই আমার বিয়া খাইতে চায়, মাগার কোনো সুন্দরি ব্লগার আইজ পর্জন্ত কইল না "আসো জনি তুমারে বিয়া করি। :!>
কারন২
আইজ পর্জন্ত কোনো হেব্বি ওয়েট সেলব্রেটি ব্লগার আমার জন্যে একটা “মেয়েও” দেখে নাই।
কারন৩
“সুন্দরি কন্যা” দায়গ্রস্থ পিতারা কেন "জনি'কে মেয়ে দিচ্ছেনা", এই ইস্যুতে ব্লগে কোনো “ক্যাচাল বাজ ব্লগার” কোনোরুপ ক্যাচাল করে নাই।
কারন৪
ব্লগের অনেক বড় আপু'রা আছেন যাদের "রুপবতি ননদ" আছে, তারা একবারও আমাকে"মেয়ে দেখার দাওয়াত" দিলনা।
আমার জন্যে মনে হয় কোথাও কেউ নাই। কেউ আমাকে আশা দেয় না, কেউ আমাকে ভরষা দেয় না, বাংলা বিহাড় উড়িষ্যা'য় কেউ কথা দেয় না।
কারন ৫
কিন্তু, যখন আমি নিজের কাজ নিজে করি, মানে নিজেই বিভিন্ন পোস্টে "কিঞ্চিৎ লুলগিরি" করি তখনই বড় ভাইরা "সুশীলতার ঝান্ডা" নিয়া হাজির হয়, আর আমাকে কমেন্ট করতে নিরুৎসাহিত করে।
তারা কি বুঝে না?? অভাবে স্বভাব নস্ট!!!!!!!!!!!???
বাস্তবে "মেয়ে"ও দেখবে না, আবার ব্লগে লুলগিরি'ও করতে দিব না, তাইলে হুদাই ব্লগিং কইরা লাভ কি????
জাইগা, লেপ মুরা দিয়া ঘুমাই।
_______________________________________________
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



