ভারতীয় কোর্ট এই বলে রায় দিয়েছে যে, কিছু শর্ত সাপেক্ষে কুর'আন বহুবিবাহের অনুমোদন দিলেও বহু-বিবাহ নিরুৎসাহিত করে।
এক ব্যক্তি (অল্প-মাত্রায় ইসলামিক জ্ঞান-সম্পন্ন মোল্লা-মৌলভী টাইপের হতে পারে) একটা মেয়েকে বিবাহিত একজনের সাথে জোর করে বিয়ে দিতে গেলে ব্যাপারটা আদালত পর্যন্ত গড়ায়। বিচার শেষে এই রায় আসে যে, "কিছু শর্ত সাপেক্ষে কুর'আন বহুবিবাহের অনুমোদন দিলেও বহু-বিবাহ নিরুৎসাহিত করে।"
চলুন দেখি, এই ব্যাপারে কুর'আন কি বলেঃ সূরা আন-নিসা, ৩ নং আয়াত (কপি করেছি, ভুল-ত্রুটি আল্লাহ্ মাফ করুন)
وَإِنْ خِفْتُمْ أَلاَّ تُقْسِطُواْ فِي الْيَتَامَى فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلاَّ تَعُولُواْ
"আর যদি তোমরা ভয় কর যে, এতীম মেয়েদের হক যথাথভাবে পুরণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভাল লাগে তাদের বিয়ে করে নাও দুই, তিন, কিংবা চারটি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা কর যে, তাদের মধ্যে ন্যায় সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে, একটিই অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে; এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা।"
সুতরাং, দেখা যাচ্ছে যে, ইসলামে আসলে বহুবিবাহ নিরুৎসাহিত করা হয়েছে। এমন ভাবে শর্ত দেয়া হয়েছে যে, বহুবিবাহ প্রায় নিষেধের পর্যায়ে চলে গেছে।
আমরা আসলে নিজেদের লোভ-লালসা পূর্ণ করতে ধর্মের ব্যবহার করি, ইহা উচিৎ নয়।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




