আল্লাহ, রাসুল (সাঃ) ও ইসলাম সম্পর্কে কটুক্তি এবং বিষোদগার করার অভিযোগে নাটোরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসিফ মহিউদ্দিনসহ ৮ ব্লগার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় আসামী করা হয়েছে বিটিআরসির চেয়ারম্যানকেও। আজ এ্যাডভোকেট আমেল খান চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদির পক্ষে এ্যাডভোকেট জুবায়ের হোসেন ও সিরাজুল ইসলামসহ আইনজীবিরা মামলাটি উপস্থাপন করেন। আদালত এর শুনানী শেষে তা আমলে নিয়েছেন। মামলার অন্য আসামী হলেন ব্লগার আরিফুর রহমান, ডাইনোসর, দাড়িপাল্লা, আলবার্ট আইনস্টাইন, এস দেওয়ান, ধর্মকারী, ইসলামের কাম ও কামকলি মূলরচনাকারী আবুল কাশেম, অনুবাদক খেলারাম পাঠক।
মামলা শেষে বাদী আমেল খান চৌধুরী সাংবাদিকদের বলেন, ব্লগাররা শতকরা ৯৫ ভাগ মুসলমানের দেশে আল্লাহ ও রাসুল (সাঃ) এবং ইসলাম সম্পর্কে কুটুক্তি করে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে এবং মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছেন। এছাড়া ব্লগাররা জাতিকে বিভক্ত করার অপপ্রয়াস চালিয়েছে। তাই অবিলম্বে তাদের শাস্তি প্রদানের জন্য আমি আদালতে মামলা করেছি। আদালত তাদের শাস্তি দিয়ে দেশে এসব নাস্তিকদের ধৃষ্টতা বন্ধ করতে পদক্ষেপ নেবেন বলে আমি আশা করছি। মামলার শুনানীতে এ্যাড জুবায়ের হোসেন, সিরাজুল ইসলাস, আবুল কালাম আজাদসহ অনেক আইনজীবি অংশ নেন।
মানবজমিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


