somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যারইন ব্লগঃ নিষ্পেষণের সাড়ে পাঁচ বছর

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৭ সালের শেষের দিকে। আমি একটা মেইল লিখি কোন একটা গ্রুপে। মেইল পড়ে একজন আমাকে বলল ব্লগে লেখা-লেখি করতে, উৎসাহ পেলাম। আইডি খুললাম সামহোয়্যারইনে। অন্যান্য সব ব্লগেই আমার আইডি আছে, তবে সব সময় সামু’তে থাকি। যাইহোক, আমার তখন ধারণা ছিল, রাজনৈতিক ব্যাপারে সবাই নিরপেক্ষ থাকবে। সদ্য ক্ষমতাচ্যুত বিএনপি’র সমালোচনা বেশ যৌক্তিক ছিল। কিন্তু, যারা বিএনপি’র সমালোচনা করছেন তারা দেখি একই প্যারামিটারে আওয়ামী লীগের সমালোচনা করছেন না। নিজে বিএনপি মাইন্ডেড হওয়ার পরও বিএনপি’র যৌক্তিক সমালোচনা মেনে নিতাম। কিন্তু একই ষ্ট্যান্ডার্ড মেইনটেইন করে আওয়ামী লীগের সমালোচনা করতেন না তারা। তাই মাঝে-মাঝে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তাম। আমি আওয়ামী লীগের সমালোচনা করলে আমাকে ছাগু ট্যাগ লাগানো হয়। তারা গালাগালি করেন, ঠিক একই ভাষা আমি ব্যবহার করলে আমাকে ব্যান করা হয়।

এরপর আসে নাস্তিকতার ব্যাপার। এরা দেখতাম নাস্তিকতার যৌক্তিক আলোচনা বাদ দিয়ে ইসলাম-বিদ্বেষ নিয়ে মেতে আছেন। আল্লাহ্‌ এবং তাঁর রাসুল (সাঃ )-কে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা হতো। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় নাই, বরং নাস্তিকতার নামে ইসলাম-বিদ্বেষ উৎসাহিত করা হয়েছে। এর প্রমাণও আছে। ফেইসবুকে একটা গ্রুপ ছিল (এখন খুঁজে পাওয়া যাচ্ছে না) সামহোয়্যারইনে যারা কিভাবে ইসলাম-বিদ্বেষ ছড়ানো হয়। সেখানে ইসলাম-বিদ্বেষী ব্লগারদের পোষ্ট স্ক্রিনশট আকারে দেয়া থাকতো। নাস্তিকরা অন্য ধর্মের প্রতি তারা বেশ সহানুভুতিশীল, তাতে অবশ্য আমার আপত্তি ছিল না। মানুষ সবার ধর্মকে সম্মান করবে এটাই তো হওয়া উচিৎ। তাদের সাথেও তর্ক হতো, আমাকে গালাগালি করা হতো। আমিও গালি দিলে আমাকে ব্যান করা হতো। এভাবে আমার একে-একে ১০/১২টা নিক চলে গেছে। এমনও হয়েছে, শুধুমাত্র ইসলামের কথা বললেও ছাগু ট্যাগ খেতে হয়েছে।

বিএনপি’র সপক্ষে কোন পোষ্ট দিলে গালাগালি করে শেষ পর্যন্ত ছাগু ট্যাগিং-এ গিয়ে ঠেকতো। তাই, এতবছরেও সামহোয়্যারইনে বিএনপি ব্লগারদের কোন গ্রুপ পরিচিতি পায় নাই। বলতে গেলে, কোণঠাসা অবস্থা। সামহোয়্যারইন যেমন নাস্তিক-বান্ধব বা ইসলাম-বিদ্বেষী ব্লগ, সোনার বাংলাদেশ জামাত-বান্ধব ব্লগ, সেইভাবে বিএনপি-বান্ধব ব্লগ এখনও ওপেন হয় নাই। এই সামু’তে খালেদা জিয়াকে নিয়েও অনেক বাজে মন্তব্য এসেছে, কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয় নাই। অথচ পার্সোনালিটি বা ভদ্রতার মাপকাঠিতে খালেদা জিয়া হাসিনার চেয়ে শতগুন উপরে। আর যে কারণে বিএনপি’কে খারাপ বলা হচ্ছে, ঠিক একই কারণে আওয়ামী লীগেরও খারাপ বলার সুযোগ আছে। কিন্তু আওয়ামী লীগকে খারাপ বললে ছাগু ট্যাগ দিয়ে নাস্তানাবুদ করা হয়।

সোনার বাংলাদেশ বন্ধ হয়েছে ধর্ম-বিদ্বেষ উস্কে দেয়ার অভিযোগে। অথচ, সামহোয়্যারইন ইসলাম-বিদ্বেষের কারখানা। আল্লাহ্‌ এবং তাঁর রাসুল (সাঃ )-কে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা যত স্ক্রিনশট আছে, তার বেশিরভাগ সামহোয়্যারইনের। অথচ, এটা সরকার-বান্ধব বলে বন্ধ হয় নাই। ভবিষ্যতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই ব্লগের কি হবে সেটা ভেবে শঙ্কিত। সব প্রমাণ ইন্টারনেটে থাকে, আপনি মুছে দিলেও কিছুই মুছা হয় না।

আমার এই পোষ্টের আগের একটা পোষ্ট ডিলিট করে আমাকে জেনারেল করে দেয়া হয়। কারণ, আমি শাহবাগীদের সমালোচনা করেছিলাম। আমি বলেছিলাম, শাহবাগ-বিরোধী অবস্থান নিলে বিএনপি’র বিন্দুমাত্র ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আমি জানি আমার এই পোষ্টও ডিলিট করা হবে, ব্যানও করা হতে পারে। তাতে কিছুই এসে যায় না। আমি এখন ফেইসবুকে লিখি, আর ভবিষ্যতে বিএনপি ব্লগ আসলে সেখানে লিখবো। গত সাড়ে পাঁচ বছরে আমি তেমন কিছুই লিখতে পারিনি, শুধু পড়ি। সমস্যা নাই, ভবিষ্যতে লিখবো। ব্লগার হিসেবে আমি আজীবন থাকবো, এখানে নয়তো ওখানে। কিন্তু সামহোয়্যারইন যদি আজীবন না থাকে!!

একমাসের মধ্যে আমার একটা মাল্টি নিক ব্যান করা হয়েছে, কারণ জানি না।

জানা’র কাছে আমার অনুরোধ, সবাইকে একটা কমন ষ্টান্ডার্ডে মাপুন।

ধন্যবাদ সবাইকে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×