কলকাতা বেড়ানো
২৩ শে জুলাই, ২০১২ ভোর ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একবার কলকাতায় বেড়াইতে গিয়েছিলাম। আমাকে আগেই সবাই বলেছিল কলকাতার সবাই দারুন কিপ্টা। তাদের ছেলেরা ক্ষেত মানে স্মার্ট না। আমার কাছে ভুল মনে হয় নি। তাদের বিলবোর্ডে দেখছিলাম হিন্দি ভাষার সাথে বাংলার মিক্স। যখন বই গুলো দেখেছি, কোথাও বাংলাদেশের বই দেখি নি। আমার মনে হয় কি জানেন বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতিতে কলকাতার বুদ্ধিজীবীরা দাদাগিরি দেখায়। আমার একটা সাদা গেঞ্জি ছিল ক্যাটস আই থেকে কিনা। ওরা দেখলাম আমাকে দেখে গা টিপাটিপি করতেছিল। জানি না কেন এরা বাংলাদেশীদের ‘বাঙাল’ বলে। এরা কি বাঙালি হিসেবে পুরো মর্যাদা দিতে কার্পন্য করে? কলকাতার লোকজন ভাবে বাংলাদেশে হিন্দু খুবই নগন্য। আর কেউ যেন ছড়ায়ে দিয়েছে নিয়মিত সংখ্যালঘুদের (মূলত হিন্দু) ওপর অত্যাচার চলে। ওখানে বাংলাদেশী টেলিভিশন দেখতে পারি নি। এটা অবশ্য কয়েক বছর আগের কথা। শুধু বই না কলকাতা সরকার হয়তো ইচ্ছে করেই বাংলাদেশী টিভি কলকাতায় প্রচার করতে দেয় না। ওরা যদিও বাংলা বলে কিন্তু কথা বলার স্টাইল শুনে ‘ন্যাকামি’ মনে হয়।

আরেকটা কথা বলি ওদের মেয়েরা একলা চলে। ওরা সাইকেল চালাইয়ে শিয়ালদা যায়। তবে কলকাতার মানুষেরা শুদ্ধ বাংলায় কথা বলে। আঞ্চলিকতা এত বেশি না। কলকাতার মার্কেটগুলো আমার কাছে ভাল লাগছিল। মেয়েদের জামাকাপড়ের জন্য কলকাতার নিউ মার্কেট অত্যন্ত ভাল। আমি শুনেছি বড় লোকেরা ঈদ শপিংয়ের জন্যও কলকাতা পছন্দ করে। কলকাতা বিভিন্ন রকম মুখরোচক খাবার (রাস্তাঘাটের কোনাকাঞ্চিতে পাওয়া যায়) । খাবারগুলো শস্তা এবং সুস্বাদু। আমি কিন্তু ভাবি নি যেখানে হিন্দুরা গরু জবাইয়ের বিরুদ্ধে সেখানে গরুর মাংস হোটেল রেস্তরায় পাওয়া যাবে। ধর্মতলায় বই কিনেছিলাম। তাদের গল্প উপন্যাস আমার পছন্দ। আমার মামার অসুখ হয়েছিল। চিকিৎসার জন্য কলকাতা গিয়ে উনি সুস্থ হয়ে এসেছিল। এটা ছিল প্রথম বিদেশভ্রমণ। সেই হিসেবে কলকাতা খুব পছন্দ হয়েছিল।
আমি ভাল লিখতে পারিনা। লিখাটিকে ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১২ ভোর ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুনপথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন