somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাইফুর সুজন
জীবন একটা প্রতিযোগী খেলা।

মানুষের কামড়ে কুকুর আহত!

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিচিত্র পৃথিবী; আর তার চেয়েও ঢের বিচিত্র মানুষ। যতো মানুষ ততো নাকি মন। কতো রকমের কতো স্বভাবের মানুষ যে আছে তার হিসেব মেলানো ভার।
মানুষের মধ্যে এমন অনেকেই আছে যারা এক কথায় ‘অঘনঘটনপটিয়স’।
এদের কাণ্ডকীর্তি দেখে অন্য সবার চোখ ওঠে কপালে। যা মানুষের করবার কথা নয়, তা যদি মানুষ করে বসে তখন তাকে অঘটনপটিয়স ছাড়া আর কীইবা বলা যায়! যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা এক লোক এমনই এক অবিশ্বাস্য কাণ্ড করেছেন—তিনি একটি ছোট কুকুরকে কামড়ে দিয়েছেন। শুধু কি তাই, বেচারার কুকুরের মুখে তিনি এমনই কামড় বসিয়েছেন যে কুকুর একটা চোখ পর্যন্ত চোখের কোটর থেকে বেরিয়ে এসেছে!এই কাণ্ড করে তিনি পত্রপত্রিকার খবর হয়ে গেছেন। একটি পত্রিকার শিরোনাম:’ ‘Florida man gets a year in prison for biting dog.’

এই অবিশ্বাস্য কদর্য কাণ্ডটির জন্য তার এক বছরের কারাদণ্ড হয়েছে। প্যাম বিচ পোস্ট নামের একটি পত্রিকা জানাচ্ছে, কামড়পটু এই আমেরিকানের নাম ডেভিড ইটজেল (David Etzel)। বয়স তার ৩৭। গত শুক্রবার তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক তাকে এই সাজা দিয়েছেন। ইটজেলের শরীরটাও বেশ দশাসই আকারের। তার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি। ওজনও ৩৭৫ পাউন্ড।

ইটজেলের মায়ের দাবি, এপ্রিল মাসে ঘটনাটা যখন ঘটে তখন তার ছেলে মাতাল অবস্থায় ছিল। কুকুরটা ওকে কামড়াতে আসছে দেখেই নাকি ভয়ে সে কুকুরকে কামড়ে দিয়েছে।

ইটজেলের মায়ের এ দাবি অবশ্য আদালতের কাছে টেকেনি। আদালত উল্টো সাজার পাশাপাশি এও বলেছে, ইটজেলকে তার রাগ কমানোর জন্য এবং মাদকাসক্তি কমানোর জন্য চিকিৎসকের কাছে পাঠাতে হবে।

ইটজেলের কামড়ে আহত কুকুরটি অবস্থার উন্নতি হয়েছে। কামড়ে কোটর থেকে বেরিয়ে আসা চোখটিও পশুচিকিৎসকেরা প্রতিস্থাপন করতে সক্ষম হলেন এই চোখটি চিরকালের মতো অন্ধ হয়ে গেছে। তাদের বক্তব্য , ইটজেলের কামড়ের যে শক্তি তা কুকুরের কামড়ের মতোই মারাত্মক।



সূত্রঃ http://www.bdnewsmail.com/details/18810
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×