
স্বদেশের রুপালি পয়সায়
পরদেশে গড়ে ওঠে রাজপ্রাসাদ কলকারখানা
ঝাড় বাতির আলো ঝলমল বাইজি ঘর
এপারে তখন কুপিহীন অন্ধকারে
মা খুজে বাশি সিদ্ধ চালের ভাত
ঋণের দায়ে ফসলহীন কৃষক
ভাঙ্গা ঘরের ঝুল বারান্দায় ঝুলে
জীবন যন্ত্রণার সুদ গোনে
রাস্টীয় বাজেটে তখন
কালো টাকা সাদা হয় ।
শ্রমিকের রাজসের টাকায়
সামরিক গুদামে মজুদ হয়
বিদেশী বাহারী অগ্নি অস্ত্রে
তবুও শ্রমের ন্যায্য দাবিতে
খুদার মিছিলে টিয়ার গ্যাস বুলেট এ
শাসকের উল্লাস ।
তবুও রুগ্ন এই দেশ বাচাতে
স্বদেশের শ্রমিক দাস বনে যায়
বিশ্ব বাজারে এক লিটার পানির দরে ।
নেশার বীণে বীণ বাজিয়ে
বেকারগ্রস্ত যুবকের যবানিকায়
কত শত স্বপ্ন মন সংসার ভেঙ্গে যায়
তবুও গড়ে ওঠেনা সপ্নের শিল্প নগরী
জেগে ওঠে না কলকারখানা ।
শুধু জেগে ওঠে ফসলের মাঠে
তাজমহল বাণিজ্যিক শপিং মল ।
ডিগবাজীর এই রাজনীতির দেশে
ভোটের বাজারে মাসিদের ঝুলিত্তে
মিথ্যে বাহারি প্রতিশ্রুতি !
তবুও বাবুই পাখির মত
আমরা বুনি আমাদের স্বপ্ন
সাধ আর সাধ্যের বেড়াজালে ।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




