somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েক টুকরো চিপস আর এক ফালি চাঁদ (অণু গল্প )

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটি চিপস আর চকলেট খেতে অনেক পছন্দ করে। প্রতিদিন একটু একটু না খেলে তার হয় না।আজকাল সবকিছুর অনেক দাম।চিপস খেতে গেলেও টাকার হিসাব কষতে হয়। মানুষের মৌলিক অধিকারগুলো দিন দিন অর্থের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ছে।কিন্তু ছেলেটি আবার অন্যরকম। একটু হাত খোলা টাইপ।তেমন হিসাব করে না।নিজের বেলায় ও না, অন্যের বেলায় ও না।
সে বিশ্বাস করে "সাধ্যের মধ্যে সবটুকু সুখ". গরীব হলে বা পয়সা কম হলে যে সাধ করা যাবে না তা তো না। যা আয় তা দিয়ে সুখ করবে সে, জমানোর চিন্তা কম।কাল মরে গেলে এই জমিয়ে কি লাভ ?

অনেকদিন হল সে প্রিনগেলস খায় না। অনেক সুস্বাদু কিন্তু বিদেশী বলে দাম টাও চড়া।একটা ১৯০ টাকার মতন। আজ সে চিন্তা করল খাবে।

বাসার সাথেই একটা ডিপার্টমেন্টল স্টোর আছে। সেখানে পাওয়া যায় না এমন কিছুই নাই।টুকটাক দরকারী সবকিছুই আছে।শুকনা খাবার থেকে শুরু করে প্রসাধন সামগ্রী, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ফ্রোজেন ফুড, ছেলেদের আন্ডারওয়ার , মেয়েদের বিকিনি, অথবা ঘরের দরকারী অন্য সব রকম জিনিস, সবই আছে। ওই দোকানে সেই ছেলেটি আবার খুব সুপরিচিত। কারণ প্রায় সেখান থেকে দামী দামী চিপস আর চকলেট কিনে, সেই সাথে অন্য অনেক কিছু তো আছেই। ভাল সম্পর্ক।

তো ছেলেটি চিপস কিনে দোকান থেকে বের হয়ে খুলে খাওয়া শুরু করল। হটাত ছোট হাফ প্যান্ট পড়া খালি গায়ের একটা মেয়ে শিশু এল আর হাত বাড়িয়ে দিল। ছেলেটি ভাবছে মেয়েটি কি চায় , চিপস নাকি টাকা ? সে কি করবে টাকা দিয়ে ? খাবে ? চিন্তা করছে আর কুরমুর করে করে চিপস চাবাচ্ছে। এরপর সে জিগ্যেস করল-

কিরে ? চিপস খাবি ?
(মেয়েটি ভয় আর আগ্রহের মিশ্র দৃষ্টি দিয়ে হাত নামিয়ে মাথাটা কাত করে সম্মতি দিল )

ছেলেটি চিপসের কৌটায় হাত ঢুকাল কিছু চিপস হাতের মুঠোয় করে মেয়েটিকে দিবে বলে । পরক্ষনেই ভাবল, মেয়েটাকে একটা চিপস কিনে দিলে তো আরও ভাল হয়। ছেলেটি আবার দোকানে ঢুকল চিপস কিনার জন্য। ১৫ টাকা দামের একটা চিপস হাতে নিয়েই ভাবল - "আচ্ছা যদি গোটা একটা প্রিনগেলস কিনে দেয়া যায় তবে কেমন হবে ! ভাবতেই দারুন লাগে। যদিও টাকাটা লাগবে, কিন্তু সখের দাম তো লক্ষ টাকা !"

যেই কথা সেই কাজ, ছেলেটি চিপস কিনল ১৯০ টাকা দিয়ে। মেয়েটির হাতে দিয়ে খুলে দিল। মেয়েটির অবস্থা ততক্ষণে আকাশের চাঁদ পাওয়ার মত। সামান্য একটা চিপস কে যে আকাশের চাঁদ ভাবা যায় তা সে দৃশ্য না দেখলে কেউ বিশ্বাস করবে না। ছেলেটির চোখের কোনায় বিন্দু বিন্দু পানি। তবে সে পানি ঢুকিয়ে ফেলার চেস্টা করছে। কারণ সে কান্না জয় করার চেস্টা করছে। কিন্তু এই কান্নার কাছে মনে হয় তাকে হার মানতে হবে আজ।

আকাশে তখন আশ্বিনের চাঁদ। শরতের আকাশের চাঁদ। ছেলেটি রাস্তায় নেমে পড়ল চাঁদ এ গোসল করবে বলে। সেই সাথে প্রিনগেলস খাচ্ছে। তার কাছে চিপসের টুকরা গুলোকে কেন জানি চাঁদ এর টুকরা মনে হচ্ছে ! জোস্নার আলোয় সবকিছু চাঁদময়। ছেলেটির চোখের মাঝে তখন রুপালি সাগরের দোলা .........
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

×