কত বার যে সামুতে সাইন ইন করি, কিছুদিন ব্লগিং ও, তারপর সময় ও শরীরের কারণে আর লেখালেখি হয় না, তার একদিন পাসওয়ার্ড ভুলে যাই, এমনকি যে একাউন্ট থেকে ব্লগিং করেছি তাও আর মনে রাখতে পারি না, এইভাবে একদিন সামু থেকে বিছিন্ন হয়ে পড়ি, তারপর আবারও সাইন ইন, নতুন ভাবে, নতুন সাজে নয় কিন্তু।
একদা বেশ ব্লগিং করতাম, নাওয়া খাওয়া ভূলে, তখন হারাবার কোনো ভয় ছিলো না, এখন সাবধানে লিখতে হয়, কেন? কারণ এখন শত্রুরা ভয়ঙ্কর, তারা পিছন থেকে আক্রমণ করে, কখন কখন আহত করে আর বেশীর ভাগ মেরে ফেলে, যেমন অনেক ব্লগারকে প্রাণ দিতে হয়েছে ব্লগিংয়ের কারণে, আমি মরতে চাই না, তবে আমার লেখাও থামাতে চাই না, আমি লিখতে চাই, সমাজের অসংগতিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আজ লোকের অভাব, ব্লগিং এবং ব্লগার'রাই পারে সেই অসংগতি গুলো তুলে ধরতে, যেমন ইদানিং কালে কিছু লেখা বেশ ভালো লেগেছে, নাম উল্লেখ করছি না পাছে আবার কিনা কারো মনোকষ্টের কারণ হই।
এখন থেকে লিখে যাবো, এই লগইনের নাম আর পাসওয়ার্ড ডাইরীতে ঠুকে রাখলাম, মোবাইলে সেভ করলাম, ল্যাপটপেও পোষ্ট দিয়ে রাখলাম, তবে কেনো জানি না মন বলছে আমাকে ব্লক করে দেওয়া হবে, বা ব্যান করা হবে, না হয় কমেন্ট লক করে দেওয়া হবে, সামুতে নাকি ইদানীং এইসব বেশী হচ্ছে। বিশেষ করে নতুন ব্লগারদের ক্ষেত্রে এইসব বেশী হচ্ছে। তাই আজ এই পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে, শুভ ব্লগিং। সবাই ভালো থাকুন যেখানেই থাকুন না কেন। সাবধানে থাকবেন।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



