১৯৮৮ সালের কথা, জেমস ভাইয়ের প্রথম এলবাম 'অনন্যা' বের হয়েছে তারও আগেই (সম্ভবত ১৯৮৭ হবে) আমি তখন মাত্র ঢাকায় গিয়ে চাকরী করছি, জেমস ভাই তখনো এত নামি হয় নি, আমি তখন খুব প্রেমে মজে আছি পাশের বাড়ীর এক খৃষ্টান মেয়ের সাথে যে কিনা আবার জেমস ভাইয়ের এই এলবামের ক্যাসেট কিনে গান শুনছে। 'অনন্যা' এলবামে জেমস ভাই নিজের ছবি ডাইরেক্ট দেন নি, উনি আর্ট করে দিয়েছিলেন তাতে কেউ কেউ চিনলেও সবাই উনাকে চিনেন না।
এক বিকেলে আমি ষ্টুডিওতে গিয়ে জেমস ভাই আর ফান্টিকে বললাম আমার সাথে আসার জন্য, উনারা আমাকে না করেন নি, আমি আসলে মেয়েটিকে ভড়কে দিতে চেয়েছিলাম। জেমস ভাই 'অনন্যা' গানটি ধরলেন, আমরা বাসার ছাদে বসে গান করছিলাম। মেয়েটি ছাদে আসলো, খুব সম্ভবত গান শুনেই ছাদে আসলো..তারপর কি হলো তা আরেকদিন বলবো।
চলুন গান শুনি...নীচে লিঙ্ক:
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



