আমি একজন শখের ব্লগার, ব্লগ লিখছি প্রায় বারো বছর হবে, তবে কোনো ব্লগে বেশীদিন থাকতে পারিনি, কেননা, লেখার কারণে হউক, বা ব্লগের নিয়ম কানুনের কারণে হউক, বার বার থেমে যেতে হয়েছে, ব্লগ লেখার বা হেল্প চাওয়ার কারণে সব কিছু হারিয়েছি।
ইদানীং গান শোনা মানুষ কমিয়ে দিয়েছে। কেন এমনটা হয়েছে বুঝতে পারছি না। আমি তো যে কয় দিন উপোস থাকি গান শুনে কাটিয়ে দিতে পারি, তবে লাগাতার পারি না, ভাত না খেলে কি করে হবে, তবে চেষ্টা করছি গান খেয়ে থাকা যায় কিনা। মানুষের মাঝে ওমিক্রন ভয় ঢুকেছে মনে হচ্ছে।
একটা অনেক পুরানো দিনের গান গাইলাম আমার মতো করে। বলে রাখা ভালো আমি গান করে কিন্তু ভাত খাই না। তবে গান ভালো করার চেষ্টা করছি প্রতিদিন। গানটি আমরা ব্যান্ডে প্রতিটি অনুষ্ঠানে বাজাতাম। আমাদের পাগলা তপন ছিলো সে গাইতো, এতো দরদ দিয়ে গাইতে দেখেছি তপন কে (উপরওয়ালা তার আত্মার চির বিশ্রাম দিক), একদিন হঠাৎ শুনি তপন নেই, না ফেরার দেশে চলে গেছে, গানটি তাই তাকে উৎসর্গ করলাম। গান ভালো লাগলে লাইক দিবেন না হলে ডিসলাইক আর কিছু বলার থাকলে কমেন্ট বক্স আছে সেখানে লিখবেন, আরও বেশী গোপনীয় কিছু থাকলে ইনবক্সে চলে আসবেন, সেখানে মশারীর ভিতরে কথা হবে, যে মশার উৎপাত। আসুন গান শুনি আর পাগলা তপনের জন্য দোয়া করি। নীচে লিঙ্কে গান:
আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন