somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সভ্য
আমি একজন শখের ব্লগার, ব্লগ লিখছি প্রায় বারো বছর হবে, তবে কোনো ব্লগে বেশীদিন থাকতে পারিনি, কেননা, লেখার কারণে হউক, বা ব্লগের নিয়ম কানুনের কারণে হউক, বার বার থেমে যেতে হয়েছে, ব্লগ লেখার বা হেল্প চাওয়ার কারণে সব কিছু হারিয়েছি।

নিমন্ত্রণ রক্ষা করতে পারবো তো?

১৪ ই মার্চ, ২০২২ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সারাদিন তোমায় ভেবে, হলোনা আমার কোনো কাজ"

এক মনে গান শুনছিলাম। হঠাৎ কলিং বেলের আওয়াজ, কে আসতে পারে ভাবছিলাম, উঠতে ইচ্ছা করছে না কিন্তু কি আর করা উঠতে হলো, ঘরের দরজা খুলে সিড়ি দিয়ে দুই ধাপ নেমে সামনের আঙিনা পার হয়ে টিনের গেইট খুলতেই চোখে পড়লো, হাসি-খুশিকে। কি আনন্দ, হাসি খুশি এসেছে আমার ঘরে, কতদিন পর মনে করার চেষ্টা করছি, খুশীর হাতে একটা প্যাকেট আর হাসির হাতে ফুলের তোড়া।

আমি তাদের ভিতরে ঢুকতে দিলাম, মেয়ে দুটো বেশ বড়ো হয়ে গেছে ১৩/১৪ বছরের মেয়ে, কি যে অপূর্ব লাগছে দুই বোনকে। দুইজনের মুখে লাজুক হাসি। আমি বললাম, তো, কি মনে করে? খুশী বললো, স্যার, আপনি এত বাজে জায়গায় থাকেন? কি পচা। তাদের আমি দুইজনকে প্লাষ্টিকের টুল এনে দিলাম, কিন্তু তারা বসলো না। আমি বললাম, বাসা চিনলে কি করে? খুশি বললো, বাসা পাওয়া কোনো ব্যাপার না, আপনি গান বাজনা করার মানুষ, তার মাঝে খ্রীষ্টান আর থাকেন ও মিশনে এটা বের করা কোন ব্যাপার না।

এখানে বলে রাখা ভালো আজ থেকে এক বছর আগে আমি তাদের বাড়ীতে ভাড়া থাকতাম। তখন খুশীর মাঝে কিছু অস্বাভাবিকতা ছিল, তা ছাড়া তাদের বাসা চিতাখোলার পাশে, বেশ বাড়ীটি, কিন্তু কোনো ভাড়াটিয়া থাকেনা। অদ্ভূত অদ্ভূত সব ঘটনা ঘটে যার কোন সলিউশন পাওয়া যায় না। তাই বেশী না ভেবে বাসা ছেড়েছিলাম। এখন আবারও এই দুইটার উপস্হিতি।

আমি বললাম তোমরা বসো, আমি দেখি কিছু আছে কিনা বাসায়, এটা বলে আমি উঠবো, কিন্তু খুশী আমাকে থামিয়ে দিলো বললো, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমরা খেয়ে এসেছি। আমরা এসেছি দাওয়াত দিতে, আপনি আগামী ২৬ তারিখ আমাদের জন্মদিন (ওরা যমজ বোন, একই দিন জন্ম) আপনি সেইদিন আমাদের বাসায় ভাত খাবেন। স্যার প্লীজ আসবেন কিন্তু। আমি মনে মনে ভাবছি, ২৬ তারিখ আমি যেতে পারবো না, কেননা সেইদিন কয়েকটি প্রোগ্রাম থাকবে, সেইখানে উপস্হিত থাকতে হবে, আমি কিছু বললাম না।

এর পর হাসি এসে আগের মতো আমার কোলে এসে বসলো, আমার গলা জড়িয়ে ধরলো, খুশী তাকে খামচা দিয়ে টেনে তুললো, আমি বললাম 'খুশী, আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করবো, খুশী, হাসির হাত ধরে দরজার দিকে যেতে যেতে বললো, আপনি আসবেন, কোনো রকম কথা শুনতে চাই না স্যার, আপনি অবশ্যই আসবেন, বলেই তারা গেইটের দিকে গেলো, আমি ও গেলাম তারা চলে গেলো.আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম আর ভাবছিলাম কি করবো? কি হবে এখন? টিনের গেইট লাগিয়ে ঘরে এসে আবারও আমার চেয়ারে বসলাম, ঘরে ছড়িয়ে পড়েছে এক ধরণের সুগন্ধি......মনে মনে আমি বলছি পাখি উড়ে যায় আর তার পালক রেখে গেলো..।(সমাপ্তি)

সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২২ রাত ৮:১৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×